মঠবাড়ী ধর্মপল্লীর অন্তর্গত কুলুন গ্রামে পালিত হলো শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস
গত ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, মঠবাড়ী ধর্মপল্লীর অন্তর্গত কুলুন গ্রামে শ্রমিকদের প্রতিপালক সাধু যোসেফের পর্ব দিবস আনন্দের সাথে পালন করা হয়।
নভেনা প্রার্থনার পর উৎসবমুখর পরিবেশে পালিত হলো আর্দশ শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস। এতে ৪জন যাজক, ২জন সিস্টার এবং ধর্মপল্লীর যুবক যুবতীসহ প্রায় ৩০০জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।
পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও, সিএসসি। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “সাধু যোসেফ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। ঠিক একইভাবে আমরাও যেন ঈশ্বর ও মণ্ডলীর প্রতি আনুগত্য প্রকাশ করি।”
“তিনি নিরব কর্মী ছিলেন একই ভাবে আমরাও যেন তার মতো নিরব কর্মী হিসেবে সেবা করে যেতে পারি। তিনি যেন আমাদের দৈনন্দিন জীবনের আদর্শ হন”, বলেন ফাদার রোজারিও।
কুলুন গ্রামের একজন খ্রিস্টভক্ত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “শ্রমিক সাধু যোসেফকে আমাদের গ্রামের প্রতিপালক পেয়ে আমার গ্রামবাসী অনেক সৌভাগ্যবান তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”
শ্রমজীবি মানুষের আদর্শ শ্রমিক সাধু যোসেফ। যার জীবন আমাদের অনুপ্রাণিত করে। তাই আমরা প্রত্যেকে যেন শ্রমিক সাধু যোসেফের মত পরিশ্রমী মানুষ হয়ে উঠতে পারি।
সাধু যোসেফ হলেন আমাদের পালক পিতা। তিনি সকল পিতার আদর্শ। তার অনেক গুণাবলি রয়েছে। বিশেষ করে পবিত্র পরিবার গঠনে, পালনে ও রক্ষণে তিনি আমাদের কাছে মহান আদর্শ। আমরাও যেন সাধু যোসেফর মত সহজ, সরল ও পবিত্র জীবন-যাপন করি। - আরভিএ সংবাদ