ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের মঙ্গলাশীষ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের মঙ্গলাশীষ ও বিদায় সম্বর্ধনা

গত এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল এর ২০২৬ খ্রিষ্টাব্দের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মঙ্গলাশীষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ, ঢাকা ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থপনা কমিটির সদস্য সলোমন আই. রোজারিও, নদ্দা শাখার ম্যানেজার সোহেল রোজারিও, প্রাত্তন প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী, শিক্ষকমন্ডলী, মাধ্যমিক শাখার শিক্ষার্থী বিদায়ী এস.এস.সি. শিক্ষার্থীবৃন্দ।

 প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ তার স্বাগত বক্তব্যে বিদায়ী শিক্ষার্র্থীদের সাফল্য কামনা করে বলেন, “স্কুলে পদার্পন করার মধ্যে দিয়ে যে সম্ভাবনার বীজ রোপিত হয়েছিল তা এখন প্রস্ফুঠিত হওয়ার সময়।

এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ঢাকা ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থপনা কমিটির সদস্য সলোমন আই রোজারিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা পরীক্ষার হলে গিয়ে ভীত হবে না। ধীর স্থির শান্ত হয়ে সকল প্রশ্নের উত্তর দিবে।

সোহেল রোজারিও বিদায়ী শিক্ষার্থীদের জন্য আশির্বাদ কামনা করেন। স্কুলের শিক্ষার্থীদের পক্ষ হতে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া মাঝি।

পরিশেষে ফাদার পিন্টু কস্তা পরীক্ষার্থীদের সাফল্য মঙ্গল কামনা করে আশীর্বাণী প্রদান করেন এবং প্রত্যেকের মঙ্গলের জন্য আশীর্বাদ প্রদান করেন। - ডিসিনিউজ