ঢাকা ক্রেডিটের ৭১-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফাদার ইয়াং এর প্রতি শ্রদ্ধা নিবেদন

ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফাদার ইয়াং এর প্রতি শ্রদ্ধা নিবেদন

গত জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতৃবৃন্দ প্রতিষ্ঠাতা প্রয়াত কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

 ঢাকা ক্রেডিটের ৭১-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে তেজগাঁও হলি রোজারি গির্জায় খ্রীষ্টাযাগে অংশগ্রহণ করে নেতৃবৃন্দ এবং পরে তেজগাঁও কবরস্থানে ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি-সহ, পাগাড়, ধরেন্ডা, নাগরী, মঠবাড়ি, রাঙ্গামাটিয়া, তুমিলিয়াসহ অন্যান্য কবস্থানে সমাহিত প্রতিষ্ঠানের প্রাক্তণ কর্মকর্তাদের সমাধীতে পুস্পস্তবক অর্পণ করে নেতৃবৃন্দ। 

খ্রীষ্টযাগে পৌরহিত্য  করে তেজগাঁও গির্জার সহকারি পাল-পুরোহিত সাগর জেমস ডিক্রুজ। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, সেক্রেটারী মঞ্জু মারীয়া পালমা, ট্রেজারার সুমন জেমস ডিকস্তা এবং অন্যান্য কমিটির সদস্যদের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এই সময়ে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সদ্য সাবেক প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, উপদেষ্টাবৃন্দ, কর্মীসহ অন্যান্য খ্রীষ্ট ভক্তগণ।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফাদার ইয়াংকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, “ঢাকা ক্রেডিট আজ আর ঋণের মধ্যে সীমাবদ্ধ নেই, আমাদের রয়েছে ডিভাইন মার্সি হাসপাতালের মত মেগা প্রজেক্ট। আজকে এই ঢাকা ক্রেডিট তৈরি হতো না, যদি না ফাদার চার্লস জে. ইয়াং এর মত মহামানব না আসতো।

ঢাকা ক্রেডিটের ৭১-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফাদার ইয়াং এর প্রতি শ্রদ্ধা নিবেদন

তিনি আরো বলেন, আমরা আজ গভীর শ্রদ্ধা ভক্তিভরে ফাদার ইয়াংকে স্মরণ করি। প্রেডিডেন্ট একই সাথে খ্রীষ্টযাগ উৎসর্গের জন্য ফাদার সাগর ক্রুজকেও আন্তরীক ধন্যবাদ জানান।

নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে ফাদার ইয়াং এর উক্তি তুলে ধরে বলেন, “ঢাকা ক্রেডিটে অসৎ ব্যক্তির কোনো স্থান নেই। যারা পরিচালনায় রয়েছে তাদের যেমন সৎ থাকতে হবে একই সাথে সদস্যদেরও সৎ সচেতন থাকতে হবে।

 ফাদার ক্রুজ তার উপদেশে ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার ইয়াং, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, অতীত, বর্তমান তুলে ধরেন এবং একই সাথে ভবিষ্যতের জন্য দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য - ডিসি নিউজ