গোয়া-তে অনুষ্ঠিত কনফারেন্স অফ কাথলিক বিশপস ইন্ডিয়ার প্রথম পাস্টোরাল ম্যানেজমেন্ট কোর্স
গত ৮ জুলাই ২০২৬,কাথলিক কানেক্ট সংবাদ মাধ্যম অনুসারে ৬ - ১১ জুলাই ২০২৬, গোয়া –র বেনাউলিম, শান্তি সদনে কনফারেন্স অফ কাথলিক বিশপস ইন্ডিয়া(CCBI)এই প্রথম পাস্টোরাল ম্যানেজমেন্ট কোর্সের আয়োজন করে।
সারা ভারতের বিভিন্ন ডায়োসিস ও ধর্মীয় সমিতির ২৭ জন পাল পুরোহিত এই এক সপ্তাহের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। যাজকদের যাজকীয় নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন।
পল্লী পরিষেবারজন্য-পালকীয় পরিকল্পনা ও পল্লীবাসীদের সাথে সহযোগিতামূলক নেতৃত্ব - আর্থিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা আনা ,মানব সম্পদ ব্যবস্থাপনা, রেকর্ড রাখা,জনগণের সাথে সংযোগ রক্ষা ও যুক্ত থাকা প্রভৃতি বিষয়ের উপর বিশেষ অধিবেশন থাকবে।
বিশপ জেরাল্ড আইজ্যাক লোবো - Udupi-এর প্রাক্তন বিশপ , ফাদার ভিজয় মাচাদো - CCBI Commission for Faith Formation-এর Executive Secretary, সি এ সুনীল গন সালভেস Chartered Accountant প্রশিক্ষক হিসেবে ছিলেন।
প্রতিদিন অধিবেশনের শুরু ও শেষ হচ্ছে পবিত্র খ্রীষ্টযাগ, ও জপমালা দিয়ে। যাতে নেতৃত্ব প্রার্থনার উপর ভিত্তি করে গড়ে ওঠে।
প্রশিক্ষণের পাশাপাশি যাজকদের গোয়ার গুরুত্বপূর্ণ খ্রীষ্টীয় ঐতিহ্যবাহী স্থানগুলো দর্শন করছেন।এর মাধ্যমে যাতে তারা ভারতে খ্রীষ্টমণ্ডলীর মিশন ও ঐতিহ্য নিয়ে চিন্তা ও প্রার্থনার সুযোগ পান। অনুলিখন – চন্দনা রোজারিও।
