সম্পন্ন হল কমিউনিও স্বেচ্ছাসেবীদের জাতীয় সমাবেশ

কলকাতার নীতিকা ডনবস্কোয় কমিউনিও স্বেচ্ছাসেবীদের জাতীয় সমাবেশ

২-৪ অক্টোবর ২০২৬, নীতিকা ডনবস্কোয় কমিউনিও স্বেচ্ছাসেবীদের তিনদিন ব্যাপী জাতীয় সমাবেশ সম্পন্ন  হল । ভারতের বিভিন্ন  ধর্মপ্রদেশের  প্রায় ৪২ জন কমিউনিও স্বেচ্ছাসেবী এই সমাবেশে যোগদান  করেছিল।

গান্ধী জয়ন্তীর  সকালে মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন  হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন বারুইপুর ধর্মপ্রদেশের মাননীয় বিশপ শ্যামল বোস ও সহযোগিতা করেন  ফাদার  স্টিফেন আলাথারা ও অন্যান্য পুরোহিতগণ।

উপদেশে বিশপ  মহোদয় গার্ডেন  অ্যাঞ্জেলের  বিষয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করেন  যা কমিউনিওদের ক্ষেত্রে খুব  প্রাসঙ্গিক।

খ্রীষ্টযাগের পর ফোটো শেষণ  ও জলখাবারের  পর দিনের  অধিবেশন  শুরু হয়।  তারই মাঝে চলতে থাকে পরস্পর পরিচয় বিনিময়,ছড়ার গান-প্রার্থনা গ্রুপ ডিস্কাশন প্রভৃতি।

দ্বিতীয় দিন ৩ অক্টোবর - সেন্ট টেরেজার সমাধিতে কমিউনিও স্বেচ্ছাসেবকরা উপস্থিত হয় ।প্রার্থনা, সংহতি ও সেবার মিশনে নতুন করে অঙ্গীকার  করে।

কমিউনিও  প্যাট্রন সেন্ট সাধ্বী মাদার তেরেসার সমাধি  স্থলে সকলে সমবেত  হয়ে পবিত্র খ্রীষ্টযাগে অংশ নেন। পৌরোহিত্য করেন ভারতের ক্যাথলিক বিশপ সম্মেলনের (সিসিবিআই) ডেপুটি সেক্রেটারি জেনারেল ও কমিউনিও-র ডিরেক্টর ফাদার স্টিফেন আলাথারা।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের আঞ্চলিক ডেপুটি সেক্রেটারি ফাদার জ্ঞান পেপিন; ডায়োসেসান ইয়ুথ ডিরেক্টর মিস অ্যাঞ্জেলা; বারুইপুর ডায়োসেসান ইয়ুথের লে অ্যানিমেটর সিস্টার সরিতা; এবং কমিউনিও ট্রেনিং ও প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর সিস্টার মার্গারিটা ডায়াস, এসসিবি সহ স্বেচ্ছাসেবকবৃন্দ।

উপদেশে ফাদার স্টিফেন  মাদার টেরেজার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে স্বেচ্ছাসেবকদের স্মরণ করিয়ে দেন যে, গভীর ভালোবাসা দিয়ে করা সামান্য কাজ মানুষের জীবনে আশা ও মর্যাদা এনে দিতে পারে। প্রতিটি মানুষের মধ্যে খ্রীষ্টকে চিনতে এবং তাদের মিশনারি আহ্বানে বিশ্বস্ত থাকতে তিনি উৎসাহ দেন।

 পৃষ্ঠপোষক সাধ্বীর সমাধির সামনে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকরা কমিউনিও-র প্রতি তাদের উৎসর্গ নবায়ন করেন এবং  — প্রার্থনা, সংহতি ও মিশন — এর প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দিনটির সমাপ্তি হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শনের মাধ্যমে, যা পারস্পরিক মেলবন্ধন ও স্বেচ্ছাসেবকদের মধ্যে বন্ধন দৃঢ় করার সুযোগ এনে দেয়। অনুলিখন – চন্দনা রোজারিও।

Bengali pop up image