ঢাকা ক্রেডিট ইউনিয়নের স্কুলে অনুষ্ঠিত হলো প্রতিভার অন্বেষণ

নদ্দায় ক্রেডিট ইউনিয়নের স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিভার অন্বেষণ

গত ২০ থেকে ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা নদ্দায় ক্রেডিট ইউনিয়নের স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিভার অন্বেষণ।

দুই দিনব্যপী এই প্রতিযোগিতায় ঢাকার ছয়টি স্কুল থেকে প্রায় ১৬৫ জন শিক্ষার্থী ৪১টি ইভেন্টে অংশগ্রহণ করেছে।

এই অনুষ্ঠানের শুরুতেই ছিল জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ঢাকা ক্রেডিটের বোর্ড ডিরেক্টর সলোমন আই. রোজারিও সিইও জোনাস গমেজ।

ঢাকা ক্রেডিট ইউনিয়নের স্কুলে অনুষ্ঠিত হলো প্রতিভার অন্বেষণ

 এই সময়ে উপস্থিত ছিলেন বোর্ড ডিরেক্টর ডন . অধিকারী বাঁধন চিরান, সুপারভাইজরী কমিটির সদস্য সমীরন সমর ভৌমিক, চীফ অফিসার সুইটি সি. পিউরীফিকেশন, প্রধান শিক্ষক রতন পিটার গমেজ, অন্যান্য শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।

এই শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিভার অন্বেষণ সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশ, জাতি, সমাজ, পরিবার ইত্যাদির পরিচয় বহন করে সংস্কৃতি। যাদের সংস্কৃতি যত বেশী সম্বৃদ্ধি তারা তত উন্নত। তাই আমাদের প্রত্যেতেই সংস্কৃতিতে সম্বৃদ্ধ হওয়া উচিত।” - ডিসিনিউজ