উদযাপিত হল বারুইপুর পল্লীউন্নয়ন সমিতির ৪৮ তম প্রতিষ্ঠা দিবস
গত ৩ সেপ্টেম্বর ২০২৬, বারুইপুর পল্লীউন্নয়ন সমিতির ৪৮ তম প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে উদযাপিত হল।দুটি পর্যায়ে দিনের অনুষ্ঠান মালাকে ভাগ করা হয়েছিল।
প্রথম পর্যায়ে মহা খ্রীষ্টযাগ ও দ্বিতীয় পর্যায়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি।
সকাল ৯ টা ৩০ মিনিটে খ্রীষ্টযাগ শুরু হয়। ধর্মপ্রদেশের বিভিন্ন প্যারিশ থেকে আগত পুরোহিতগণ ,ফ: দীপক, ফ:সঞ্জয়, ফ: অলক, ফ: সরোজ, ফ: সান্তানাম, ভিকার ফ: কনৌজ প্রমুখ ধন্যবাদের এই খ্রীষ্টযাগ উদযাপন করেন।পৌরহিত্য করেন মাননীয় বিশপ শ্যামল বোস ।
উপদেশে তিনি বিশেষ ভাবে পল্লীউন্নয়নের এই মাইল স্টোনের উল্লেখ করে বলেন যাদের অক্লান্ত প্রচেষ্টার যাদের নিঃস্বার্থ অনুদানে তিল তিল করে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে,যার দ্বারা বহু মানুষ উপকৃত হয়ে আসছে,তাদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে।
খ্রীষ্টযাগের শেষে চা পানের ছোট্ট বিরতির পর হলে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হয় বেলা ১১ টায়।প্রথমে পরিবেশিত হয় সমবেত উদ্বোধনী নৃত্য । এরপর স্বাগত ভাষণ দেন পুস পরিচালক ফাদার কনৌজ রয় । এরপর পুষ্প স্তবক দিয়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সম্মান জানানো হয়।
পল্লীউন্নয়নের প্রানপুরুষ ফাদার ..জন হেনরিক এস জে - এর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশপ শ্যামল বোস। এরপর অগ্নিপ্রজ্জ্বোলনে সহযোগিতা করেন প্রধান অতিথি সহ প্রাক্তন পরিচালক প্রদীপ রয়,গভর্নর বডির সদস্যা,ফাদার কনৌজ রায় ও পুস তরফের এক কিশোরী।
অনুষ্ঠানে শেষে কেক কাটেন দিনের থিম অনুসারে মহিলা অতিথিবৃন্দ।
এরপর শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান।অনিতা দাসের সুন্দর সঞ্চালনায় পল্লীউন্নয়নের বিভিন্ন শাখার ছেলেমেয়েরা 'নারী শক্তি' থিম অনুসারে নাচ,গান ,আবৃত্তি,নাটক মঞ্চস্থ করে। তার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর নৃত্য পরিবেশন ওযোগা নৃত্য অভিনব।
প্রধান অতিথির ভাষণে বিশপ মহোদয় পল্লীউন্নয়নের প্রাক্তন পরিচালক দের নাম উল্লেখ করে তাদের অবদানের কথা স্মরণ করান ও ধন্যবাদ দেন ও ছেলেমেয়েদের সুন্দর উপস্থাপনের জন্য তাদের ও সেইসঙ্গে শিক্ষিকাদের প্রশংসা করেন।
শেষে পল্লীউন্নয়নের পরিচালক ফাদার কনৌজ রয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মধ্যাহ্নভোজের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
