সিনড্যাল চেতনাকে পুনরায় নিশ্চিত করেছেন পোপ চতুর্দশ লিও

স্থানীয় ও মহাদেশীয় পর্যায়ে সিনোডাল প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে কাউন্সিল সদস্যরা পোপ চতুর্দশ লিও’র সাথে

ভ্যাটিকান সংবাদ

কাশমির নেমার সূত্র, আরভিএ সংবাদমাধ্যম।

পোপ লিও চতুর্দশ বৃহস্পতিবার বিকেলে ভিয়া ডেলা কনসিলিয়াজিওনে অবস্থিত তাদের সদর দপ্তরে সিনোডের জেনারেল সেক্রেটারিয়েটের XVI সাধারণ পরিষদের সদস্যদের সাথে দেখা করেন।আরও অংশগ্রহণমূলক এবং শ্রবণশীল মণ্ডলী গড়ে তোলার প্রতি তার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

সাধারণ পরিষদের সভাপতি হিসেবে, পবিত্র পিতা অধিবেশনের সভাপতিত্ব করেন। কাউন্সিল সদস্যদের সাথে সরাসরি যোগাযোগের সময় উৎসাহ ও প্রতিফলনের কথা বলেন। সমাবেশটি ভ্রাতৃত্ববোধ, উন্মুক্ত সংলাপ এবং খ্রীষ্টমণ্ডলীর চলমান সিনোডাল যাত্রার প্রতি ভাগ করে নেওয়া আলাপ আলোচনার পরিবেশে উদ্ভাসিত হয়।

সিনডের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও গ্রেচ পোপকে স্বাগত জানান এবং অধিবেশনের সূচনা করেন।

তাঁর ভাষণে, লিও চতুর্দশ পোপ ফ্রান্সিস এবং সেন্ট পল ষষ্ঠের উত্তরাধিকার থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন বলে জানান।  তিনি পুনরায় নিশ্চিত করেছিলেন যে সিনোডালিটি কেবল একটি কাঠামোগত প্রক্রিয়া নয় বরং খ্রীষ্টমণ্ডলীর একটি সংজ্ঞায়িত  চিত্র এবং মনোভাব।

"সিনোডালিটি হল একটি পদ্ধতি, একটি মনোভাব যা আমাদের মণ্ডলহতে সাহায্য করেঅংশগ্রহণ এবং যোগাযোগের প্রকৃত অভিজ্ঞতা তৈরি করে," পোপ লিও,কাউন্সিলকে তাদের উন্মুক্ততা, মনোযোগ সহকারে শ্রবণ এবং সম্মিলিত বিচক্ষণতার অনুশীলনকে আরও নিবিড় করার জন্য আমন্ত্রণ জানান।

স্থানীয় ও মহাদেশীয় পর্যায়ে সিনোডাল প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে কাউন্সিল সদস্যরা যখন বর্তমান  পরিস্থিতির  বিবৃতি দেন তখন পোপ মনোযোগ সহকারে শোনেন।

আলোচনায় ডায়োসেসান তথা প্রাদেশিক পরামর্শ এবং ভবিষ্যতের সিনোড সমাবেশের পরিকল্পনার চলমান উন্নয়নের প্রতিফলনও অন্তর্ভুক্ত ছিল।

অধিবেশন শেষ হওয়ার আগে, লিও সদস্যদের সাথে সংলাপে অংশ নেন, প্রশ্নের উত্তর দেন এবং আরও বিষয়টির উপর আলোকপাত করেন।

সভাটি প্রার্থনার মাধ্যমে শেষ হয়, যেখানে সিনোডাল প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আধ্যাত্মিক ভিত্তির উপর জোর দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা পোপের উপস্থিতি এবং অংশগ্রহণ, সম্প্রীতি এবং মিশনের উপর ভিত্তি করে আরও বেশি সিনোডাল খ্রীষ্টমণ্ডলীর

গড়ে তোলার জন্য তাঁর অব্যাহত উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাধারণ পরিষদের আলোচনা এবং সিদ্ধান্তের একটি বিস্তারিত সারসংক্ষেপ ৩০ জুন প্রকাশিত হবে বলেও  জানান হয়। অনুলিখন – চন্দনা রোজারিও।

Bengali pop up image