ভূতাহারা শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীতে ৫০০ পবিত্র বাইবেল বিতরণ

শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীতে পবিত্র বাইবেল বিতরণ

গত ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত ভূতাহারা  শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীতে কর্ণার ষ্টোন চার্চ বাংলাদেশে বাইবেল সোসাইটির উদ্যোগে প্রায় পাঁচ শত বাইবেল বিতরণ করা হয়।

এই বাইবেল বিতরণ অনুষ্ঠানে কর্ণার ষ্টোন চার্চ এর প্রেসিডেন্ট কর্ণেলিয়াস টুডু তার দল এবং বাইবেল সোসাইটির পক্ষে জেমস্ বিশ্বাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ছিল পবিত্র খ্রিস্টযাগ। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার যোহন মিন্টু রায়। খ্রিস্টযাগের উপদেশ বাণীতে তিনি বলেন, “বাইবেল হলো জীবনবাণী, মুক্তির ইতিহাস, ঈশ্বরের ভালবাসার দলিল। তিনি সকলকে আহ্বান করেন যেন ঈশ্বরের বাণীগ্রন্থ বাইবেল সংগ্রহ করে বাড়িতে রাখি এবং বাইবেল পাঠ করি।

কর্ণার ষ্টোন চার্চ এর প্রেসিডেন্ট কর্ণেলিউস টুডু বলেন, “আমরা প্রত্যেকে যেন বাইবেল পাঠ করি, কারণ ঈশ্বরের বাণী হলো আমাদের জীবনপথ প্রদর্শক।

ভূতাহারা শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীতে পবিত্র বাইবেল বিতরণ

অন্যদিকে বাইবেল সোসাইটির পক্ষে জেমস্ বিশ্বাস বলেন, “মাদার তেরেজার কথামতো আমরা যেন বাইবেল রাখি, বাইবেল পাঠ করি, বাইবেলের বাণী মতো জীবনযাপন করি এবং বাইবেল উপহার দিই।

ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশীল লুইস পেরোর কর্ণার ষ্টোন চার্চ-এর প্রেসিডেন্ট কর্ণেলিয়াস টুডু উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে বাইবেল পড়ার অভ্যাগ গড়ে তোলার আহ্বান জানান।

এই সেমিনারে পারিবারিক বাংলা বাইবেল, শিশুতোষ সান্তালী বাইবেল, নুতন পুরাতন নিয়মের সান্তালী ভাষার বাইবেল বিতরণ করা হয়।

ধর্মপল্লীতে পবিত্র বাইবেল বিতরণ

এই সেমিনারে অংশগ্রহণকারী একজন তার মনের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমার অনেক দিনের ইচ্ছা ছিলো যে, আমার একটি নিজের সান্তালী ভাষায় বাইবেল থাকবে এবং আমি তা প্রতিদিন সন্ধ্যায় প্রার্থনার সময় পাঠ করব। আজ আমি তা পেয়েছি তার জন্য দাতা সংস্থতাকে এবং ফাদারদেরকে অনেক ধন্যবাদ জানাই।

উল্লেখ্য যে, বাংলাদেশ বাইবেল সোসাইটির  লক্ষ্য হলো সকল মানুষের কাছে নিজ নিজ হৃদয়ের ভাষায় বাইবেল পৌঁছে দেওয়া, যাতে করে ঈশ্বরের বাণীর সঙ্গে সংযোগের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তিত হয়। - ফাদার যোহন মিন্টু রায়