সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার
গত ১ আগস্ট ২০২৬ খ্রিস্টা্বদ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্যোগে সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার।
এ সেমিনারের মূলসুর ছিল “যিশু খ্রিস্টের সাথে সাক্ষাতের সংস্কৃতি গড়ে তোলার যাত্রা”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে মোট ২৩৪ জন তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই সেমিনার আয়োজনের মূল উদ্দেশ্য হলো ওয়াইসিএস এর মতাদর্শ অনুসরণ করে ছেলে-মেয়েরা যেন নিজেদের জীবন সুন্দরভাবে গঠন করতে পারে।
পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে এই সেমিনারের আধ্যাত্মিক যাএা শুরু হয় । খ্রিস্টযাগের পরে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ জোসেফ কস্তা আনুষ্ঠানিকভাবে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী পর্বের পরপরই শুরু হয় বিষয়ভিত্তিক শিক্ষণীয় সেশনসমূহ। প্রথম সেশনে নিকোলাস মুর্মু উপস্থিত যুবদের উদ্দেশ্যে নৈতিক ও মান্ডলিক শিক্ষার ওপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস পরিচালনা করেন।
অন্যদিকে বেনেডিক্ট মুর্মু যুবদের ভবিষ্যৎ পথচলা ও জীবন গঠনের দিকনির্দেশনা মূলক একটি সমৃদ্ধ ক্লাস নেন। পরবর্তীতে ফাদার শ্যামল জেমস গমেজ সেমিনারের মূলভাবের ওপর আলোকপাত করে একটি জীবনমুখী সেশন গ্রহণ করেন।
শিক্ষণীয় আলোচনা পর্বের পর অংশগ্রহণকারীদের মনোযোগ ও মেধা যাচাইয়ের উদ্দেশ্যে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরিশেষে ফাদার শ্যামল জেমস গোমেজের বিশেষ প্রার্থনা ও সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত এই সফল সেমিনারের সমাপ্তি ঘটে। - ফাদার শ্যামল গমেজ
