রহনপুর সাধু যোসেফে’র ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার

সাধু যোসেফে’র ধর্মপল্লীতে দিনব্যাপি অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার

গত ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত রহনপুর সাধু যোসেফে ধর্মপল্লীতে দিনব্যাপি অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার।

সেমিনারের মূলসুর ছিলযীশু খ্রিস্টের সাথে একাত্ম হওয়ার যাত্রা  ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৮০ জন ছেলে-মেয়ে জন এনিমেটর এই সেমিনারে অংশগ্রহণ করে।

প্রার্থনা বাণীপাঠের মাধ্যমে সেমিনার শুরু হয়। প্রার্থনা শেষে ধর্মপল্লীর পাল- পুরোহিত ফাদার সুশান্ত ডিকস্তা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপরেই শুরু হয় বিষয়ভিত্তিক আলোচনা।

সেমিনারের মূলভাবের উপর আলোচনা করেন ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস। সিস্টার আরতি হালদার বয়ঃসন্ধিকাল: স্বাস্থ্য পরিস্কার-পরিচ্ছন্নতা ফাদার সুশান্ত ডিকস্তা ওয়াইসিএস আন্দোলন বিষয়ের উপর ক্লাস নেন।

খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার সুশান্ত ডিকস্তা। তিনি উপদেশে বলেন, “যিশু খ্রিস্টের সাথে একাত্ম হয়ে তাঁর সাথে পথ চলতে হলে আমাদের প্রত্যেককেই তাঁর মতো জীবন-যাপন করতে হবে।

তিনি আরো বলেন, “ব্যক্তিগত জীবনে প্রার্থনা, ভালবাসা, ক্ষমা, নম্রতার গুণগুলো অর্জন করতে হবে। যিশু খ্রিস্টের সাথে একাত্ম হওয়ার আর একটি গুরুত্বপূর্ণ পথ হলোখ্রিস্টযাগ

পরিশেষে  ছেলেমেয়েরা প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস

Bengali pop up image