কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ডমিনিক সাভিও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় সাফল্য অর্জন

কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ডমিনিক সাভিও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় সাফল্য অর্জন

বিগত ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ  পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অভাবনীয় ফলাফল লাভ করে

প্রতিবছরের মতো এবারও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবারও সাফল্য অর্জন করলো পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ধর্মপ্রদেশের রাঘবপুর ধর্মপল্লীর অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই বছর মোট ৬০ জন ছাত্র-ছাত্রী নব পরিবর্তন ধারা আয়োজিত ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৮ জন ছাত্র-ছাত্রী। তাদেরকে পুরস্কার প্রদান করেন ডমিনিক সাভিও স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার রুমলা লাকড়া।

এই উপলক্ষে প্রধান শিক্ষিকা রুমলা লাকড়া কুলের সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, "প্রিয় ছাত্র-ছাত্রী বৃন্দ, আজ তোমাদের সাফল্যে আমি খুবই গর্বিত। তোমরা আমাদের স্কুলের গর্ব। তবে মনে রেখো, সাফল্য কোন গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। তোমরা যারা পরীক্ষায় ভালো ফল করেছ তাদের অভিনন্দন, কিন্তু এই সফলতা যেন তোমাদের শেষ লক্ষ্য না হয়। তোমরা ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করতে পারো। সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলো।"

ডমিনিক সাভিও স্কুলের অভিভাবকেরাও খুব খুশি। তারা তাদের ছেলে-মেয়েদের সাফল্যে গর্বিত। এই সাফল্যের উপলক্ষে তারা বলেন যে, "তাদের সন্তানরা ভবিষ্যতের সাফল্যের সাথে মানবিক সাফল্য অর্জন করুক এটাই কাম্য।"

ডমিনিক সাভিও স্কুলের পক্ষ থেকে ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা রাখা হয় যে, এই ছোট ছোট ছেলে মেয়েরা ভবিষ্যতে যেন আরও সাফল্য অর্জন করতে পারে এবং ডমিনিক সাভিও স্কুলের মুখ উজ্জ্বল করতে পারে।

প্রতিবেদনে - ভাস্বতি রাউত ভঞ্জ

Bengali pop up image