পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলের স্বাধীনতা দিবস পালন
প্রতি বছরের মতো এ বছরও বিগত ১৫ই আগষ্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ, ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস পালন করল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিট সার্ভিস স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
সমস্ত ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিপ্রা ব্যানার্জি। অনুষ্ঠানের প্রথমেই বরণ করে নেওয়া হয় ফাদার সরোজ ও ফাদার রাম মহাশয়দ্বয়কে। এরপর রাষ্ট্রীয় গীত গাওয়া হয়। পতাকা উত্তোলন করেন ফাদার রাম মহাশয়।
জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলিত হয়। ফাদার রাম একটি মূল্যবান বক্তব্য ছাত্র-ছাত্রীদের সামনে রাখেন। স্বাধীনতা দিবস সম্পর্কে পাঠ করে শোনায় চতুর্থ শ্রেণীর ছাত্র রিজু বিশ্বাস। আবৃত্তি পরিবেশন করে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রিশা হালদার। নৃত্য পরিবেশন করে ইংরাজী মাধ্যমের ছাত্রছাত্রীরা ও বাংলা মাধ্যমের চতুর্থ শ্রেণীর ছাত্রীরা। সমস্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষিকাবৃন্দ মিলে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে প্রধান শিক্ষিকা মহাশয় ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
ভারতের স্বাধীনতা দিবস পালন করতে পেরে ছাত্র-ছাত্রীরা শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকে খুবই খুশি হয়েছেন। অভিভাবক-অভিভাবিকাবৃন্দ খুশি হয়েছেন ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস পালনে শামিল হতে পেরে।
প্রতিবেদনে - ভাস্বতি রাউত ভঞ্জ
