বারুইপুর ক্যাথিড্রালে ভেলেঙ্কানি মায়ের মহা পার্বন উদযাপন
৮ সেপ্টেম্বর ২০২৬, বারুইপুর ক্যাথিড্রালে নয়দিন নভেনা শেষে ভেলেঙ্কানি মায়ের মহা পার্বন উদযাপিত হল। ধর্মপল্লীর বহু খ্রীষ্টভক্ত ফুল ও ফলের ডালি সাজিয়ে সুসজ্জিত ভেলেঙ্কানি মায়ের পায়ে উৎসর্গ করেন। মনের নানা কামনা বাসনা ভক্তিভরে নিবেদন করেন।
মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার জুলিয়ান দাস এস. জে.।সহযোগী পুরোহিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার সান্তানাম।
উপদেশে ফাদার কলকাতার সাধ্বী মাদার তেরেসার জীবনাদর্শ তুলে ধরেন যেহেতু ৫ সেপ্টেম্বর মাদার তেরেসার পর্ব দিন থাকায় তিনি উল্লেখ করেন। একই সঙ্গে আরোগ্যদায়িনি মা ভেলেঙ্কানির কৃপা ও অলৌকিক নিদর্শন কথা বিশ্বাসীদের কাছে সুন্দর ভাবে ব্যাখ্যা করেন।
এরপর নানা উপাচারে উৎসর্গকৃত দানের ডালি আশীর্বাদ করেন ও খ্রীষ্টযাগের মূল পর্ব শুরু হয়। ঐ দিন শিশু মেরির জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন দুই পুরোহিত।
খ্রীষ্টযাগের শেষে ফাদার সান্তানাম আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত সকল ভক্তবৃন্দকে।নয় দিন যাবৎ নবাহ প্রার্থনার মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করা ও যথাযোগ্য মর্যাদার ভেলেঙ্কানি রাণীর মহা পার্বন উদযাপন করার প্রচেষ্টার জন্য তিনি মেয়েদের বিশেষ ধন্যবাদ দেন ওলন্দাজ গান পরিবেশনের জন্য কয়ারের দলকে ধন্যবাদ জানান।
খ্রীষ্টযাগের শেষে চা জলখাবারের মধ্য দিয়েই পরস্পর প্রেম প্রীতিসম্মেলনে মিলিত হন। আনন্দ - খুশির ঢল নেমে আসে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
