কলকাতা আর্চডায়োসিস প্যারিশ ফিনান্স কমিটি গঠন বাধ্যতামূলক করল

কলকাতা আর্চডায়োসিস

কলকাতা আর্চডাওসিস গত  জুলাই ২০২৬, প্যারিশ ফিনান্স কমিটি  গঠন  বাধ্যতামূলক করল।ধর্মপল্লীর  স্বচ্ছতা যৌথ দায়িত্ব  বাড়াতে এই পদক্ষেপ।

কাথলিক কানেক্ট  সংবাদমাধ্যম অনুসারে কলকাতার আর্চডায়োসিসের ধর্মপল্লীগুলিতে এই নতুন  নিয়ম চালু করার  ঘোষণা দেওয়া হয়।

আর্চবিশপ এলিয়াস ফ্রাঙ্ক ২৯ জুন, ২০২৬- প্যারিশ ফিনান্স কমিটি (PFC)  ধর্মপল্লীর  আর্থিক বিষয় নিয়ে নতুন সংবিধি জারি করেছেন। ২০১৪ সালের পুরনো নির্দেশিকা বাতিল করে আরও স্পষ্ট নিয়ম আনা হয়েছে।

*তাতে বলা হয়েছে- প্রতিটি প্যারিশ  বা ধর্মপল্লীতে ফিনান্স কমিটির গঠন*

 বাধ্যতামূলক যেখানে: - জন পল্লী সদস্য থাকবে।- *সাধারণ লোকদের  মধ্যে যাদের ফিনান্স বা আইনের অভিজ্ঞতা আছে  তাদের  অগ্রাধিকার দেওয়া হবে।

- *স্বাধীনতা নিশ্চিত করতে*: প্যারিশ যাজকের ঘনিষ্ঠ আত্মীয় কমিটিতে থাকতে পারবে না।

সব সদস্যের নিয়োগের ক্ষেত্রে আর্চবিশপের অনুমোদন লাগবে

* যাজকের দায়িত্ব সীমা*

পাল পুরোহিতকে কমিটির সাথে পরামর্শ করতেই হবে এই ক্ষেত্রে:

- *বাজেট তৈরি রিপোর্ট রিভিউ*: যাজক  বা পাল পুরোহিতশুনতে বাধ্য

- *খরচের সীমা*:

    - ₹১৫,০০০ – ₹২৫,০০০: এককালীন খরচের আগে কমিটির সাথে পরামর্শ

    - ₹২৫,০০০ – ₹৫০,০০০: নতুন সম্পদ কেনা বা বড় মেরামতের জন্য কমিটির সম্মতি লাগবে

    - এর বেশি: কমিটির সম্মতি ছাড়া এগোনো যাবে না

*এই পদক্ষেপ*নেওয়ার কারণ

- *স্বচ্ছতা জবাবদিহিতা*: আর্থিক তদারকিতে স্বাধীনতা আনা

- *পেশাদার প্রশাসন*প্রতিষ্ঠা। ভারতের অন্যতম প্রাচীন কলকাতা ডায়োসিসে প্যারিশ পরিচালনাকে আরও মজবুত করাই মূল উদ্দেশ্য।

- *ক্যানন   অর্থাৎ মণ্ডলীর আইন অনুযায়ী*: কোড অফ ক্যানন ৫৩৭ অনুসারে প্রতিটি প্যারিশে ফিনান্স কাউন্সিল বাধ্যতামূলক। কমিটি যাজককে পরামর্শ দেবেন -  কিন্তু সম্পত্তি পরিচালনার ক্ষমতা যাজকের হাতেই  থাকবে

বিগত ২০১৪ সালে অবসরপ্রাপ্ত আর্চবিশপ থমাস ডিসুজা নির্দেশিকা দিয়েছিলেন। নতুন নিয়মে সদস্যপদ, দায়িত্ব আর্থিক সিদ্ধান্ত নিয়ে আরও স্পষ্ট করে উল্লেখ করা হল। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image