রাজশাহী কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।

এবারে শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিলোখ্রিস্টে আমরা এক, প্রেরণকর্মে ঐক্যবদ্ধ এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৪৩০ জন শিশু অংশ্রহণ করে।

শিশুমঙ্গল দিবসে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী, পিএমএস বাংলাদেশের জাতীয় পরিচালক ফাদার পিটার শ্যানেল গমেজ, ধর্মপ্রদেশীয়  পিএমএস পরিচালক ফাদার পিউস গমেজফাদার শেখর ফ্রান্সিস কস্তা, ফাদার জের্ভাস গাব্রিয়েল মুর্মূ, সিস্টারগণ এবং শিশুমঙ্গল পরিচালিকাগণ।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন পিএমএস বাংলাদেশের জাতীয় পরিচালক ফাদার পিটার শ্যানেল গমেজ। তিনি তার উপদেশ বাণীতে শিশুদের উদ্দেশ্যে বলেন, “তোমরা মণ্ডলীর কর্ণধার; তোমরাই একদিন মণ্ডলীকে পরিচালনা করবে। তোমরা নিজেরাই নিজেদেরকে সাহায্য করবে, তোমরা ক্ষুদ্র দানের মধ্য দিয়ে বড় মাপের মন গড়ে তুলবে।

পবিত্র শিশুমঙ্গল দিবসের র‌্যালীতে অংশগ্রহণকারীগণ

ধর্মপ্রদেশীয় পিএমএস পরিচালক ফাদার পিউস গমেজ বলেন, “তোমরা পরস্পরের হাত ধরে এগিয়ে চল, অনেকদূর এগিয়ে চল, যিশুকে ধারণ করে এগিয়ে চল।

দিনব্যাপী এই অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ছিলো আনন্দ ্যালী, পবিত্র খ্রিস্টযাগ, বাইবেল ভিত্তিক নাটিকা প্রতিযোগীতা বাইবেল কুইজ প্রতিযোগিতা।

নাটিকার শুরুতে ফাদার ফাবিয়ান মারাণ্ডী শিশুদের উদ্দেশ্যে বলেন, “এখন তোমাদের শিক্ষার সময়; এই সময় তোমরা যত পারো, শিক্ষা গ্রহণ কর। যাতে ভবিষ্যতে মণ্ডলীতে কাজ করতে পার।

পবিত্র শিশুমঙ্গল দিবসে একজন অংশগ্রহণকারী তার মনের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজকে আমার অনেক ভালো লেগেছে কারণ আমি অনেক আনন্দ করেছি এবং বাইবেল কুইজ অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পেরেছি।

পরিশেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার জের্ভাস গাব্রিয়েল মুর্মূ