কলকাতা মহাধর্মপ্রদেশের আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কলকাতা মহাধর্মপ্রদেশের আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিগত ৮ মার্চ, রবিবার ২০২৬ খ্রিষ্টাব্দ,  “নারীই শক্তি, নারীই গতিশিরোনামে নারীর কর্মক্ষমতা ও অবদানার উপর ভিত্তি করে কলকাতা মহাধর্মপ্রদেশের আন্তঃধর্মীয় সংলাপ  কমিশনের পক্ষ থেকে সামাজের বিশিষ্ট দশ জন মহিলা সাহিত্যিককে সংবর্ধনা ও কৃতজ্ঞতা জানানো হয়।

আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের পরিচালক ফাদার সুনীল রোজারিওর তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের প্রথমেই সাই বাবা আশ্রম এর পক্ষ থেকে ভক্তিগীতি, নৃত্য ও কীর্তন পরিবেশন করা হয়

এরপর  অতিথি দশজন মহিলা সাহিত্যিকে মঞ্চে  স্বাগত জানানো হয়।  বিশিষ্ট অতিথিবৃন্দ হলেন আরতি ঘোষ, সাধনা ঘোষ, আলপনা ঘোষ, সাধনা করালী, মধুমিতা আচার্য, সুনেত্রা সাধু, রত্না মুন্সি, সায়ন্তনী নাগ, পূর্বা দাস ও কাকলি দেবনাথ।

একে একে সাহিত্যিকদের পরিচয় প্রদান করা হয়। পরবর্তীতে সমাজে তাঁদের অবদানের জন্য উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক প্রদান ও উপহার দিয়ে সম্মান  জ্ঞাপন করা হয়।  সংবর্ধিত প্রত্যেকটি সাহিত্যিকই   অত্যন্ত নিষ্ঠা ও  দায়িত্বের সাথে নিজ  নিজ  পরিধিতে তাঁদের লেখার মধ্যে দিয়ে সমাজ সচেতনতার কারিগর হিসেবে কাজ করে চলেছেন

অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক মহিলা সাহিত্যিককে তাঁদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। যেখানে তাঁরা একে অপরের সাথে নিজ নিজ কাজের অভিজ্ঞতা সহভাগিতার মধ্যে দিয়ে অন্যদের উদ্বুদ্ধ করে  তোলেন

অনুষ্ঠান শেষে নারীই শক্তি, নারীই গতিএই মূল মন্ত্রকে অন্তরে ধারণ করে মধ্যাহ্ন ভোজে একে অপরের প্রতি প্রীতি সম্ভাষণ ও ভালোবাসার আদান প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।

প্রতিবেদন - তন্ময় মন্ডল