পালিত হল মালেশিয়ার মিরি ধর্মপ্রদেশের ৫০তম বার্ষিকী
মালেশিয়ার মিরি ধর্মপ্রদেশের ৫০তম বার্ষিকী উপলক্ষে ধন্যবাদের খ্রীষ্টযাগ আয়োজিত হয়েছিল। প্রায় ৬,০০০ বিশ্বাসী ১০ই অক্টোবর ২০২৬ তারিখে মিরি ইনডোর স্টেডিয়ামে সমবেত হন। দিনের পাঠ তিনটি বিষয়কে প্রতিফলিত করেছিল। ধন্যবাদজ্ঞাপন, ঐক্য এবং মিশন।
ধন্যবাদ জ্ঞাপন
প্রথম পাঠে ইস্রায়েলের মতোই, মিরি ধর্মপ্রদেশও প্রভুর দ্বারা আহূত, মনোনীত, হয়েছে। মিল হিল মিশনারিদের বপন করা বীজ আজ মহান ফসলে পরিণত হয়েছে। সারাওয়াকে ক্যাথলিক চার্চের সূচনা হয় ১৮৮১ খ্রিষ্টাব্দে।
ঐক্য
সাধু পল আমাদের স্মরণ করিয়ে দেন যে আমরা এক দেহ, এক আত্মা, এক প্রভু, এক বিশ্বাস। আমাদের ধর্মপ্রদেশ বিভিন্ন জাতি, সংস্কৃতি ও ভাষায় সমৃদ্ধ।
মিশন
সুসমাচারে পিতরের মাছ ধরা আমাদের শেখায়:
১. বিশ্বাস:
২. সহযোগিতা:
৩. নম্রতা:
সাধ্বী টেরেসা বলেছিলেন, "আমরা সফল হওয়ার জন্য আহূত নই, বিশ্বস্ত হওয়ার জন্য আহূত।"
প্রথম মালয়েশিয়ান পাস্টোরাল কনভেনশন (MPC) খ্রীষ্টমণ্ডলীর জন্য তিনটি পথ নির্ধারণ করেছে: বিশ্বাস গঠনের মাধ্যমে পারিবারিক জীবনকে শক্তিশালী করা, যুবকদের ক্ষমতায়ন ও তাদের সঙ্গে চলা, এবং ঐক্য, সংলাপ ও ন্যায়ের সেতু নির্মাণ করা।
এখানে সারাওয়াকে ঈশ্বরের রাজ্য গড়ে তোলার জন্য প্রত্যেক দীক্ষিত ক্যাথলিক প্রভুর দ্বারা আহূত, মনোনীত, আশীর্বাদপ্রাপ্ত হোন। অনুলিখন – চন্দনা রোজারিও।
