বাইবেলের আলোকে
বাইবেলের আলোকে
যেখানে আমাদের শক্তি শেষ হয়ে যায়, সেখানেই ঈশ্বরের কৃপা শুরু। ধন-সম্পদ, সাফল্য কিংবা নিরাপত্তা—এসবের চেয়ে বড় হলো ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস ও নির্ভরতা। মথি রচিত মঙ্গল সমাচার ১৯:২৩–৩০ আমাদের মনে করিয়ে দেয়, মানুষের পক্ষে যা অসম্ভব, ঈশ্বরের পক্ষে তা সম্ভব।
তাই আজ নিজেকে প্রশ্ন করি— আমার হৃদয়ের প্রথম স্থানে কে আছে? ঈশ্বর, নাকি আমাদের সম্পদ ও আকাঙ্ক্ষা?
আসুন, সবকিছুর ঊর্ধ্বে ঈশ্বরকে বেছে নিই এবং তাঁর হাতেই আমাদের জীবন সমর্পণ করি। 🙏
সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেসা রোজারিও।
