রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে বাণীপাঠক ও বেদীসেবক পদ প্রতিষ্ঠা

সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বাণীপাঠক ও বেদীসেবক পদ প্রতিষ্ঠা লাভ অনুষ্ঠান

গত  ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বাণীপাঠক ও বেদীসেবক পদ প্রতিষ্ঠা লাভ অনুষ্ঠান।

খ্রিস্টভক্তদের উপস্থিতিতে ধর্মপল্লীর  ১০ জনকে বাণীপাঠক ও বেদীসেবকের দায়িত্ব প্রদান করা হয়।

খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা এবং সাথে আরো  উপস্থিত ছিলেন ফাদার লিংকন কস্তা।

খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ফাদার সুশান্ত ডি’কস্তা বলেন, “মণ্ডলীতে বাণীপাঠক ও বেদীসেবকের অবদান অনেক। আমি বিশ্বাস করি আপনারা আমাদের এ খ্রিস্টমণ্ডলী গঠনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবেন।”

তিনি আরো বলেন, “আশা করি আপনারা আন্তরিকতার ও নিষ্ঠার সাথে পুণ্য উপাসনায় সেবা প্রদান করবেন। আপনাদের এ সেবামূলক কাজ দেখে যেন আরও খ্রিস্টভক্তগণ এ পদ গ্রহণে অনুপ্রাণিত হতে পারেন।”

খ্রিস্টযাগের পরে বাণীপাঠক ও বেদীসেবক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজ আমাদের জীবনে অতি আনন্দের দিন। আমরা প্রতিষ্ঠিত বাণীপাঠক ও বেদীসেবক হওয়ার মধ্য দিয়ে আরও পবিত্র ও যোগ্যভাবে ঈশ্বরের সেবা করতে পারব।”

“আজ আমরা সকলের কাছে প্রার্থনা ও আশীর্বাদ যাচনা করি যেন সবর্দা আমরা  নিষ্ঠার সাথে মণ্ডলীর সেবা করে যেতে পারি,” বলেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।  - ফাদার মুকুট গ্রেগরী

Bengali pop up image