একজন সাংবাদিকের অনুসন্ধানে বাইবেলের সত্যতা
তিন দশকেরও বেশি সময় সংবাদকক্ষে কাজ করতে করতে আমি একটি স্থায়ী সত্য শিখেছি: কোনো গল্পই কখনও সম্পূর্ণ সবকিছু ধারণ করে না। একই ঘটনার দশজন সাক্ষাৎকার নিলে, আপনি দশটি ভিন্ন বর্ণনা নিয়ে ফিরবেন।
এই শিক্ষা আমার মধ্যেই আছে। বিশেষ করে যখন কেউ কখনও কখনও অনেক আনন্দ নিয়ে বলে, “বাইবেল ভরপুর পরস্পরবিরোধিতায়।” তখন আমি সাধারণত হাসি—অবজ্ঞাভরে নয়, বরং অভিজ্ঞতার নিরিখে; কারণ আমি সারাজীবন বর্ণনা ও আখ্যান নিয়েই কাজ করেছি।
যখন বাইবেলের ভিত্তিতে আমরা যুদাস ইস্কারিওটকে দেখি তার বিষয়ে মথি লিখেছেন, যুদাস লজ্জা ও অনুশোচনায় অভিভূত হয়ে ত্রিশটা রূপার টাকা ফেরত দিয়ে “যাচ্ছিল এবং আত্মহত্যা করল।” অন্যদিকে, প্রেরিত্যিক গ্রন্থ (Acts) বলছে, তিনি কোনভাবে আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। এটা নিয়ে সমালোচকদের বিরোধ।
কিন্তু আমার অভিজ্ঞ সাংবাদিক মনের দৃষ্টিকোণ থেকে যদি আমি সেই ঘটনা কাভার করতাম তাহলে হয়তো কেই বলতো, “সে আত্মহত্যা করেছে।” আরেকটি হয়তো বর্ণনা করতো কীভাবে তার দেহ রক্তাক্ত হলো । আমার কাজ হত আতঙ্কিত হওয়া নয়, বরং নির্ধারণ করা: কী ঘটেছে, এবং কোন দৃষ্টিকোণ এই গল্পকে সবচেয়ে সঠিকভাবে পরিবেশন করে তা দেখা।
বাইবেল পড়বেন, অবশ্যই, কিন্তু অধ্যয়নও করবেন । এত বছর পরে, আমি এই বিশ্বাসে পৌঁছেছি: বাইবেল কেবল পড়া নয়, অধ্যয়ন করা প্রয়োজন—সহায়ক গ্রন্থ, ব্যাখ্যা, এবং ব্যাখ্যাশাস্ত্র (hermeneutics) হাতে রেখে, যেমন একজন সাংবাদিক একমাত্র সূত্র বা একমাত্র প্রত্যক্ষদর্শীর উপর নির্ভর করে না।এটা অধ্যয়নের উপর অনেকটা নির্ভর করে। সংবাদ – আরভিএ