ঢাকা মট্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী দিবস
গত ৮ মার্চ ২০২৬ খ্রিসটাব্দ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা মট্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
এ বছরের নারী দিবসের মূলসুর ছিল, “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। নারী কর্মীদের অংশগ্রহণে এই দিবসটি উদযাপিত করা হয়।
নারীদের কর্মক্ষেত্রে ক্ষমতায়ন, পদমর্যাদা, পারিশ্রমিক, কর্মঘন্টাসহ নারীদের অধিকার সুনিশ্চিত করতেই এই নারী দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মট্স-এর সম্মানিত পরিচালক মি. জেমস গোমেজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎপাদন বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মি. মার্টিন রোনাল্ড প্রামানিক, অর্থ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মিজ্ মৃত্তিকা আদিত্য, মার্কেটিং ফোকাল মি. সাগীর হামযা এবং মট্স-এর জেন্ডার ফোকাল মিজ্ মেরিলিন লিপি বাড়ৈ।
এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেন্ডার ফোকাল মেরিলিন লিপি বাড়ৈ প্রতিপাদ্য বিষয়ের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
তিনি তার বক্তব্যে নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের বর্তমান পরিস্থিতি ও এর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
অর্থ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক তার বক্তব্যে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎপাদন বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মি. মার্টিন রোনাল্ড প্রামানিক, মার্কেটিং ফোকাল মি. সাগীর হামযা, সহকারী ব্যবস্থাপক মোঃ আব্দুর রব খান এবং প্রশিক্ষক মিস সানজিদা শারমিন। তাদের বক্তব্যেও নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। মট্স পরিচালক মি. জেমস গোমেজ তার বক্তব্যে নারীর সমতা ও ক্ষমতায়নে পুরুষদের দায়িত্ব ও ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। - মট্স