নবাই বটতলা স্কুলে অনুষ্ঠিত হলো শিল্প, শিক্ষা ও সংস্কৃতি প্রতিযোগিতা

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা হয় শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

গত আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দনবাই বটতলা স্কুল কারিতাস রাজশাহী অঞ্চলের সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা হয় শিল্প, শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা।

প্রথমেই অতিথিদের নৃত্যের মাধ্যমে বরণ, জাতীয় সঙ্গীত, শুভেচ্ছা গানসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু করা হয়। এতে অভিভাবকসহ ছাএ-ছাত্রী মিলে প্রায় ২৮০ জন অংশগ্রহণ করেন।

শিল্প, শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন  আরোক টপ্য, আঞ্চলিক পরিচালক, রাজশাহী করিতাস অঞ্চল, উক্ত বিদ্যালয়ের সভাপতি ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নবাই বটতলা স্কুলে অনুষ্ঠিত হলো শিল্প, শিক্ষা ও সংস্কৃতি প্রতিযোগিতা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমাদের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করার সুযোগ হয়েছে। আমরাও পারি এই মনোভাব সৃষ্টিই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

 রাজশাহী করিতাসের আঞ্চলিক পরিচালক ডঃ আরোক টপ্য বলেন, “এই রকম প্রত্যন্ত অঞ্চলের ছেলে- মেয়েদের প্রতিভাগুলো দেখে আমি সত্যই মোহিত হয়েছি। এদের আরো ভালো যত্ন নিলে এরা দেশের ভবিষ্যত এক একটা মহা মূল্যবান রত্ন হয়ে উঠবে।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা হয় শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

উক্ত বিদ্যালয়ের সভাপতি ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন বলেন, “যারা পরিশ্রমী, কঠোর সাধনা অধ্যবসায়ী তারা জীবন দৌড়ে অবশ্যই জয়ী হবে। অভিভাবকগণ আপনাদের স্বপ্নচারী ছেলে-মেয়েদের অবহেলা না করে শতকাজে ব্যস্ত থাকলেও এদের জন্য অধিক সময় দিবেন। আপনাদের ছেলে মেয়েদের মধ্য হতেই দেখবেন একদিন কেউ কেউ বড় সম্মানি ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

দিনব্যাপি প্রতিযোগিতায় মধ্যে ছিল কৃষি প্রজেষ্ট, বিজ্ঞান প্রজেষ্ট, মাটির কাজ, একক নৃত্য, ছড়া গান, গল্প বলা, কবিতা আবৃত্তি।

পরিশেষে প্রতিযোগিতায় আংশগ্রহণকারীদের উপহার প্রদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন

Bengali pop up image