রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ায় অনুষ্ঠিত হলো ফাদার-সিস্টারদের পাস্কা পূর্ণমিলনী

মথুরাপুর ধর্মপল্লীতে দক্ষিণ ভিকারিয়া সেবাদানরত ফাদার ও সিস্টারদের নিয়ে অনুষ্ঠিত হলো পাস্কা পূর্ণমিলনী অনুষ্ঠান

গত ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তগর্ত মথুরাপুর ধর্মপল্লীতে দক্ষিণ ভিকারিয়া সেবাদানরত ফাদার ও সিস্টারদের নিয়ে অনুষ্ঠিত হলো পাস্কা পূর্ণমিলনী অনুষ্ঠান।

রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিনীদের জন্য কমিশনের উদ্যোগে এই পাস্কা পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই পাস্কা পূর্ণমিলনী অনুষ্ঠানের মূলসুর ছিল, “আনন্দপূর্ণ পালকীয় সেবায় পুনরুত্থিত খ্রিস্ট”। এতে দক্ষিণ ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠানে সেবারত ২০ জন ফাদার ও সিস্টার অংশগ্রহণ করেন।

অতিথিদের আসন গ্রহণ, প্রদীপ প্রজ্জ্বলন ও মূলসুর কেন্দ্রিক প্রার্থনার মাধ্যমে সেমিনার শুরু হয়। উক্ত কমিশনের সেক্রেটারী ফাদার স্বপন পিউরীফিকেশন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

মূলসুরের উপর সহভাহিগতা করেন মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শৈবাল ফ্রান্সিস রোজারিও। তিনি তার সহভাগিতায় বলেন, “পুনরুত্থিত যীশুকে অভিজ্ঞতা করা ও অন্তরের আনন্দ অনুভব করা আর সঙ্গে সঙ্গে সেই আনন্দ সকলের নিকট বয়ে নিয়ে যাওয়াই আমার প্রধান দায়িত্ব।”

তিনি আরো বলেন, “আমরা সবাই নিবেদিত জীবনে দায়িত্বপূর্ণভাবে পুনরুত্থিত খ্রিষ্টের আনন্দ ও শান্তির বাণী অন্যের নিকট বয়ে নিয়ে যাওয়ার সেই পবিএ আহ্বান পেয়েছি।”

যীশুকে প্রকৃতভাবে চিনতে হলে তাঁকে গভীরভাবে জানতে হবে, সময় দিতে হবে, তাঁর সাথে হাঁটতে হবে ঠিক এম্মাউসের সেই দুইজন শিষ্যের মতো,” বলেন ফাদার রোজারিও ।

উন্মুক্ত সহভাগিতায় ফাদার ও সিস্টারগণ ধর্মপল্লীতে ও বিভিন্ন প্রতিষ্ঠানে পালকীয় সেবাদান করতে গিয়ে জীবনের আলোকিত অভিজ্ঞতা ও ঘটনা সহভাগিতা করেন যা পরষ্পরের জীবনকে আলোকিত করেছে। - ফাদার স্বপন পিউরীফিকেশন