নাগরী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র ক্রুশের আরাধনা

যুবক-যুবতী ও খ্রীষ্টভক্তদের নিয়ে অনুষ্ঠিত হলো পবিত্র ক্রুশের আরাধনা

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, নাগরী ধর্মপল্লীর যুবক-যুবতী ও  খ্রীষ্টভক্তদের নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় যুব ক্রুশকে কেন্দ্র করে পবিত্র ক্রুশের আরাধনা।

এই পবিত্র ক্রুশের আরাধনা অনুষ্ঠানে ফাদারগণ, সিস্টারগণ, ব্রাদারগণ এবং ধর্মপল্লীর খ্রীষ্টভক্তগণ অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার প্রলয় আগষ্টিন ক্রুশ। তিনি তার উপদেশ বাণীতে বলেন,“যীশু আমাদের জন্য আমাদের পাপের জন্য এই ক্রুশের উপর প্রাণ ত্যাগ করেছেন। তিনি প্রাণ ত্যাগ করার মধ্য দিয়েই আমাদের জন্য মুক্তি নিয়ে এসেছেন। তাই আমাদের সবার উচিৎ তাঁর প্রতি ভক্তি, শ্রদ্ধা  নিবেদন করা।

সাধু পোপ দ্বিতীয় জন পল বিশ্ব যুব দিবসে যুবক-যুবতীদের হাতে এই ভালবাসার পবিত্র ক্রুশ তুলে দেন। এরপর থেকে প্রতিবছর বিশ্ব যুব দিবসে পবিত্র ক্রুশের প্রতি ভক্তি প্রদর্শন করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মধ্যে একটি জাতীয় যুব ক্রুশ রাখা হয় যেন এর মধ্য দিয়ে আমাদের দেশের যুবক-যুবতীরা তাদের হৃদয়ে আধ্যাত্মিক অনুপ্রেরণা লাভ করতে পারে পবিত্র ক্রুশের প্রতি ভক্তি প্রকাশ করে,” বলেন ফাদার ক্রুশ।

ফাদার আরো বলেন , “প্রায়াত আর্চবিশপ মজেস কস্তা ২০০২ সালে বাংলাদেশের যুবাদের জন্য এই ক্রুশের ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে এই ক্রুশটি প্রতি বছর প্রত্যেক ধর্মপ্রদেশের এর মধ্যে প্রেরণ করা হয় যেন যুবক-যুবতীরা এবং সকলে মিলে ক্রুশের প্রতি আরো বেশি করে ভক্তি নিবেদন করতে পারে।

নাগরী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র ক্রুশের আরাধনা

পবিত্র খ্রীষ্টযাগের শেষে ধর্মপল্লীর প্রতিটি গ্রাম থেকে পালা করে এই আরাধনায় অংশগ্রহণ করে ক্রুশের প্রতি তাদের ভক্তি ভালবাসা প্রদর্শন করেন।

উল্লেখ্য যে, খ্রিস্টভক্তদের উপস্থিতি ক্রুশের প্রতি ভক্তি তাদের গভীর বিশ্বাসকেই প্রকাশ করে। এছাড়াও যুবক-যুবতীরা এই ক্রুশের নিকট থেকে অনুপ্রেরণা শক্তি লাভ করবে বলে আশা রাখি। কারণ আমরা প্রত্যেকে ক্রুশের চিহ্নে চিহ্নিত হয়েছি।

একজন যুব প্রতিনিধি বলেন, “জাতীয় যুব ক্রুশ পেয়ে আমরা আনন্দিত। যে সকল যুব বন্ধু হতাশা-নিরাশায় নিমজ্জিত তারা যুব ক্রুশের নিকট থেকে আশার আলো দেখতে পাবে এটা আমার বিশ্বাস।

এই ক্রুশ ১৯৮৪ খ্রিস্টাব্দে সাধু পোপ দ্বিতীয় জন পল বিশ্ব যুবাদের হাতে তুলে দেন; যা এখন বিশ্ব যুব দিবসে ব্যবহার করা হচ্ছে। - প্রাঞ্জল টমাস রোজারিও