পবিত্র ক্রুশ সংঘে প্রথম সন্ন্যাসব্রত গ্রহণ করেন নবিস সতিচন্দ্র বেনেডিক্ট ত্রিপুরা
গত গত মাসে বরিশাল হলি ক্রস অরিয়েন্টাল ইনস্টিটিউড এর চ্যাপেলে অনুষ্ঠিত হলো পবিত্র ক্রুশ সংঘে প্রথম সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠান।
পবিত্র ক্রুশ সংঘে প্রথম সন্ন্যাসব্রত গ্রহণকারী নবিস হলেন সতিচন্দ্র বেনেডিক্ট ত্রিপুরা।
এই প্রথম সন্ন্যাসব্রত গ্রহণ অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন যিশুর পবিত্র হৃদয়ের সংঘ প্রদেশের সংঘ প্রদেশপাল ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি।
পবিত্র মঙ্গলবাণীর আলোকে ফাদার বলেন, “সন্ন্যাসব্রতী হিসেবে আমাদের জীবনটা সূর্যমুখী ফুলের ন্যায় হওয়া উচিত; সূর্যমুখী যেমন সূর্যের দিকে মুখ করে থাকে তেমনি আমরাও যেন ঈশ্বর কেন্দ্রিক থাকি।”
তিনি আরো বলেন, “আমি প্রার্থনা ও আশীর্বাদ করি, যেন ঈশ্বর তাকে এই প্রতিজ্ঞার পথে প্রতিদিন নতুন শক্তি, প্রজ্ঞা এবং আনন্দ প্রদান করেন। সে যেন যিশুর দৃষ্টান্ত অনুসরণ ক'রে মানুষের মাঝে শান্তি, ভালোবাসা এবং সত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন।”
প্রথম সন্ন্যাসব্রত গ্রহণ উপলক্ষে পবিত্র ক্রুশ সংঘের ফাদার ও ব্রাদারসহ, বিভিন্ন সংঘের ভগিনীগণ, নবিসগণ, ধর্মপ্রদেশীয় যাজকগণ এবং প্রথম সন্ন্যাসব্রতধারীর আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
নব্যাধক্ষ ফাদার ভিনসেন্ট বি. রোজারিও সিএসসি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রথম সন্ন্যাসব্রত গ্রহণকারীর পিতা মাতাকে কৃতজ্ঞতা প্রদান করেন। - নবিস শ্রাবন আন্তুনী পালমা
