বানিয়ারচর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো মানব পাচার প্রতিরোধ বিষয়ক সেমিনার
গত ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, বানিয়ারচর ধর্মপল্লীতে "তালিথাকুম" (Talitha Kum)-এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
"তালিথাকুম" হলো মানব পাচার প্রতিরোধ এবং পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় নিয়োজিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক । এটি ১০০টিরও বেশি দেশে কাজ করে।
তালিথাকুম বাংলাদেশ এবং বানিয়ারচর ধর্মপল্লীর যৌথ সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।
পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে আয়োজনের শুভসূচনা করার পর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ও সহায়কমণ্ডলী হিসেবে সেমিনারে সহভাগিতা এবং সক্রিয় সহযোগিতা করেন সিস্টার অঞ্জলি ডি সিলভা এলএইচসি, মিসেস চুমকি গাইন এবং ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার জার্মেইন সঞ্চয় গোমেজ।
যুবক-যুবতীদের এবং বিভিন্ন স্তরের ভক্ত জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই সেমিনারকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলে, যা স্থানীয় পর্যায়ে মানব পাচারের ঝুঁকি রোধে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে সচেতন রাখতে কার্যকরী ভূমিকা রাখবে। - সাপ্তাহিক প্রতিবেশী
