পশ্চিমবঙ্গের আঞ্চলিক ডেপুটি নিযুক্ত হলেন ফাদার জ্ঞানা পেপ্পিন

পশ্চিমবঙ্গের আঞ্চলিক ডেপুটি হিসেবে নিযুক্ত হলেন ফাদার জ্ঞানা পেপ্পিন

বিগত ৫ মে ২০২৬ কলকাতা মহাধর্মপ্রদেশের ফাদার জ্ঞানা পেপ্পিন (৫২) পশ্চিমবঙ্গের বেঙ্গল রিজিওনাল বিশপস কাউন্সিলের আঞ্চলিক ডেপুটি সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন।

ফাদার জ্ঞানা পেপ্পিন ১৯৭৪ সালের ৯ জুন তামিলনাড়ুর তুতিকোরিন জেলার কাদাকুলামে জন্মগ্রহণ করেন। তিনি কাদাকুলামের সেন্ট যোসেফ মিডল স্কুল এবং ইদাইয়াঙ্গুড়ির ক্যাল্ডওয়েল সেন্টেনারি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি বারাসতের সেন্ট জন ভিয়ান্নি মাইনর সেমিনারিতে পুরোহিত প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ব্যারাকপুরের মর্নিং স্টার কলেজ ও মর্নিং স্টার রিজিওনাল সেমিনারিতে দর্শন ও ধর্মতত্ত্ব অধ্যয়ন সম্পন্ন করেন।

২০০৩ সালে তিনি পুরোহিত হিসেবে অভিষিক্ত হন এবং কলকাতা মহাধর্মপ্রদেশের বিভিন্ন পাস্টোরাল ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তাঁর প্রাথমিক সেবাকাজের মধ্যে ছিল কিয়ারচাঁদের হলি ফ্যামিলি গির্জায় সহকারী  পাল পুরোহিত হিসেবে কাজ করা এবং বাসিন্দার ক্রিস্টো জ্যোতি আশ্রমে প্রিস্ট-ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করা। তিনি বারাসতের আওয়ার লেডি অব লুর্দেস গির্জাতেও সেবা  দিয়েছেন।

তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করেন এবং কলকাতার সেন্ট অ্যান্থনিস স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বেহালার ইনফ্যান্ট জিসাস  গির্জার সহকারী পাল পুরোহিত হিসেবে কাজ করেন।

২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি কলকাতা মহাধর্মপ্রদেশের ডায়োসেসান ইয়ুথ ডিরেক্টর হিসেবে কাজ করেন এবং পাশাপাশি ধর্মতলার সেক্রেড হার্ট  গির্জায় সহায়তা করেন। এরপর তিনি কেরালার চানগানাচেরির কানা-তে ফ্যামিলি অ্যাপোস্টোলেট বিষয়ে লাইসেন্সিয়েট ডিগ্রি অর্জন করেন।

২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি ফ্যামিলি কমিশনের ডায়োসেসান ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ধর্মতলার সেক্রেড হার্ট  গির্জায় তাঁর পাস্টোরাল সেবা দিয়ে চলেছেন রেডিও ভেরিতাস এশিয়ার পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

প্রতিবেদনে তেরেসা রোজারিও