অনুচিন্তন
জীবনের এমন কিছু মুহূর্ত আসে, যখন মনে হয় সবকিছু যেন থেমে গেছে। বহু পরিশ্রম করেও সফলতা আসে না, প্রিয় মানুষকে হারানোর বেদনা, অসুস্থতা, সম্পর্কের টানাপোড়েন কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। তখন প্রশ্ন জাগে—এত কষ্ট কেন? কোনো আশাই কি আর বাকি নেই?
তবে, আজকের সুসমাচার আমাদের এক নতুন শিক্ষা দেয়। যে শিক্ষার মধ্যে আছে আশা, বিশ্বাস এবং নতুন জীবনের আহ্বান।
আপনিও কি নতুন জীবনের এই আহ্বানকে গ্রহণ করার জন্য প্রস্তুত!
সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা, পরিচালনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেসা রোজারিও।
