অনুচিন্তন

অনুচিন্তন
 "Valentine's Day" আমাদের প্রত্যেকের কাছেই একটি বিশেষ দিন, যে দিনটি আমরা আমাদের প্রিয়জনকে নিবেদন করি। নানা উপহার, ভালো খাবার, সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা দিনটিকে বিশেষ করে তুলি তার কাছে। তবে, শুধুমাত্র এইটুকুর মধ্যে দিয়ে কি ভালবাসাকে প্রকাশ করা যায় নাকি তার থেকেও আরও বড় পরিসরে ভালোবাসা সম্ভব!!
আপনি কি মনে করেন ভালবাসাকে ব্যক্ত করার জন্য এক গোছা ফুল, একটা চকলেট, দামি উপহার এইগুলোই কি যথেষ্ট নাকি ভালোবাসার মানুষটাকে সর্বত্রভাবে  বোঝা, সাহায্য করা, তাকে অনুপ্রাণিত করা এবং জীবন পথে নানাভাবে এগিয়ে যেতে সুযোগ করে দেওয়াই প্রকৃত ভালোবাসা।
আসুন আমরা ভালবাসাকে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি আর উদযাপন করি শুধুমাত্র একটি মাত্র দিনের মধ্যে দিয়ে নয় বরং প্রতিমুহূর্তকে উদযাপনের মধ্যে দিয়ে।

Bengali pop up image