বাইবেলের আলোকে আমরা

মথি রচিত মঙ্গল সমাচার - ১১:২৮ পদ – “তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো : আমি তোমাদের আরাম দেব! তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা; কারণ আমি যে কোমল, বিনম্র – হৃদয় আমি। দেখো, পাবে তোমরা প্রাণের আরাম,…!”   

পবিত্র বাইবেলের বাণী আমাদের জীবনকে আলোকিত করে তোলে। নিয়মিত এই বাণীগুলো পাঠ করা, শোনা এবং তা নিজের জীবনের ক্ষেত্রে ভাবা এবং তা নিজের জীবনে কাজে লাগানো সেই ভালো মানুষ গড়ে ওঠার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। নিয়মিতভাবে তাই পবিত্র বাইবেল পাঠগুলো শুনুন ও শেয়ার করুন।