রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে বাণীপাঠক ও বেদীসেবক পদ প্রতিষ্ঠা

সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বাণীপাঠক ও বেদীসেবক পদ প্রতিষ্ঠা লাভ অনুষ্ঠান

গত  ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বাণীপাঠক বেদীসেবক পদ প্রতিষ্ঠা লাভ অনুষ্ঠান।

খ্রিস্টভক্তদের উপস্থিতিতে ধর্মপল্লীর  ১০ জনকে বাণীপাঠক বেদীসেবকের দায়িত্ব প্রদান করা হয়।

খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডিকস্তা এবং সাথে আরো  উপস্থিত ছিলেন ফাদার লিংকন কস্তা।

খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ফাদার সুশান্ত ডিকস্তা বলেন, “মণ্ডলীতে বাণীপাঠক বেদীসেবকের অবদান অনেক। আমি বিশ্বাস করি আপনারা আমাদের খ্রিস্টমণ্ডলী গঠনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবেন।

তিনি আরো বলেন, “আশা করি আপনারা আন্তরিকতার নিষ্ঠার সাথে পুণ্য উপাসনায় সেবা প্রদান করবেন। আপনাদের সেবামূলক কাজ দেখে যেন আরও খ্রিস্টভক্তগণ পদ গ্রহণে অনুপ্রাণিত হতে পারেন।

খ্রিস্টযাগের পরে বাণীপাঠক বেদীসেবক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজ আমাদের জীবনে অতি আনন্দের দিন। আমরা প্রতিষ্ঠিত বাণীপাঠক বেদীসেবক হওয়ার মধ্য দিয়ে আরও পবিত্র যোগ্যভাবে ঈশ্বরের সেবা করতে পারব।

আজ আমরা সকলের কাছে প্রার্থনা আশীর্বাদ যাচনা করি যেন সবর্দা আমরা  নিষ্ঠার সাথে মণ্ডলীর সেবা করে যেতে পারি,” বলেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।  - ফাদার মুকুট গ্রেগরী