সিবিসিআই-ওএসসি ও নিসকর্টের উদ্যোগে নয়াদিল্লিতে ‘ম্যাগনিফিকা হিউম্যানিটাস’ বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হল

সিবিসিআই-ওএসসি ও নিসকর্টের উদ্যোগে নয়াদিল্লিতে ‘ম্যাগনিফিকা হিউম্যানিটাস’ বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হল

মিডিয়া নিউজ সূত্র  অনুসারে গত ১১ জুলাই  নয়া দিল্লিতে পুণ্য পিতা পোপ লিও চতুর্দশের সাম্প্রতিক এনসিক্লিক্যাল Magnifica Humanitas থেকে অনুপ্রাণিত হয়ে, সিবিসিআই-ওএসসি (CBCI-OSC) এবং নিসকোর্ট (NISCORT)-এর উদ্যোগে   আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত  হল।

এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়  ছিল-'কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে মানব মর্যাদা রক্ষার বিষয়ে বৈশ্বিক সংলাপের আহ্বান । ' এর উদ্দেশ্য ছিল প্রযুক্তিগত উদ্ভাবন যেন সর্বদা মানবকল্যাণ ও সাধারণ মঙ্গলের সেবায় নিয়োজিত থাকে তা নিশ্চিত করা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভ্যাটিকানের ডিকাস্টারি ফর কমিউনিকেশনের থিওলজিক্যাল-পাস্টোরাল বিভাগের পরিচালক ড. নাতাসা গোভেকার। তিনি বলেন, “প্রতিটি মানুষ  বা ব্যক্তি অনন্য এবং অপরিবর্তনীয়। কোনো প্রযুক্তিগত ব্যবস্থা, যতই উন্নত হোক না কেন, মানুষের হৃদয় সৃষ্টি করতে পারে না।” তিনি সিম্পোজিয়ামে উপস্থিত প্রতিনিধিদের আহ্বান জানান প্রযুক্তিগত অগ্রগতিকে প্রকৃত মানবকেন্দ্রিক ওসম্পর্কভিত্তিক দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ রাখা।

উপস্থিত বিশিষ্ট অতিথি ও প্রতিনিধিদের স্বাগত জানিয়ে সিবিসিআই-এর উপ-মহাসচিব এবং সিবিসিআই সেন্টারের পরিচালক ড. ম্যাথিউ কয়িক্কাল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের যোগাযোগ, শিক্ষা এবং পারস্পরিক সম্পর্কের ধরনকে দ্রুত  বদলে দিচ্ছে। তিনি এই দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে নৈতিক চিন্তাভাবনা ও দায়িত্বশীল পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী ভাষণে ফরিদাবাদের আর্চবিশপ মোস্ট রেভ. ড. কুরিয়াকুস ভারানিকুলাঙ্গারা বলেন, পুণ্য পিতার  বিশ্বজনীন পত্র “শান্তি, ঐক্য এবং প্রেম ও সংহতির সভ্যতা” গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে।

সভাপতির ভাষণে সিবিসিআই ভঅফিস ফর সোশ্যাল কমিউনিকেশন ও নিসকোর্টের চেয়ারম্যান বিশপ রায়ারালা বিজয়কুমার বলেন, মানবজাতি “একসঙ্গে একটি দৌড়ে অংশ নিচ্ছে” এবং “ঈশ্বর নির্ধারিত গন্তব্যে একসঙ্গে পৌঁছানোই প্রকৃত অর্থে গুরুত্বপূর্ণ।”

নয়াদিল্লির অ্যাপোস্টলিক নুনসিয়েচারের প্রতিনিধিত্ব করে  ফাদার আলবার্তো নাপোলিতানো বলেন, বর্তমান বিশ্বে মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় দেখা  যাচ্ছে  AIসর্বদা মানুষের সেবক হিসেবে কাজ করবে, কখনোই মানুষের বিকল্প হয়ে উঠবে না।

সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন  সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড মাইন্ড ম্যানেজমেন্টের পরিচালক ড. মাগিমাই প্রাগাসাম।

ড. প্রাগাসাম উল্লেখ করেন যে, পুণ্য পিতার এনসিক্লিক্যাল কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও ঝুঁকি—উভয় দিকই তুলে ধরেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই সিম্পোজিয়াম অংশগ্রহণকারীদের উপলব্ধি মানব মর্যাদা রক্ষার  বিষয়টিকে আরও শক্তিশালী করবে।

প্রতিবেদন - চন্দনা রোজারিও

Bengali pop up image