কেরেলার রেলস্টেশন থেকে কুড়িয়ে পাওয়া অসহায় শিশুটি আজ একজন ক্যাথলিক যাজক

 বিগত ২৮ বছর আগে দক্ষিণ ভারতের কেরালার একটি রেলস্টেশনে একা অবস্থায় পাওয়া পাঁচ বছরের এক শিশু আজ ক্যাথলিক যাজক হিসেবে অভিষিক্ত হয়েছেন। তাঁর নাম ফাদার বিবেক মার্টিন। শৈশবের অসহায়ত্ব থেকে যাজকীয় সেবাময় জীবনে তাঁর এই যাত্রা হয়ে উঠেছে ভালোবাসা, শিক্ষা, সহমর্মিতা বিশ্বাসের এক অনন্য গল্প।

ফাদার বিবেক বর্তমানে উত্তর ভারতের ঝানসি ধর্মপ্রদেশের পুরোহিত। ২৮ বছর আগে কেরালার শোরানুর রেলস্টেশনে তাঁকে একা অবস্থায় পাওয়া যায়। পাশে ছিল না পরিবারের কোনো সদস্য। সাহায্যের জন্য এগিয়ে আসা মানুষদের কাছে ছোট্ট বিবেকের একমাত্র কথা ছিলভাই, আমি পড়াশোনা করতে চাই।

সেই সময় যিশু যুব আন্দোলনের সদস্য রেক্সি ডিক্রুজের সঙ্গে তাঁর দেখা হয়। পরে রেক্সি তাঁর কয়েকজন বন্ধু প্যাট্রিক, জোসে, রাজেশ টনি এই অসহায় বিবেককে নিজেদের বাড়িতে আশ্রয় দেন। তাঁরা শিশুটিকে  শিক্ষা, নিরাপত্তা এবং পরিবারের মতো একটি পরিবেশ দেওয়ার চেষ্টা করেন।

বিবেক কয়েক বছর প্যাট্রিক তাঁর স্ত্রী মানুর সঙ্গে থেকে পড়াশোনা করেন। স্কুলজীবনে তিনি ভালো ফলাফল করেন এবং দশম শ্রেণিতে ক্লাস লিডারও নির্বাচিত হন।দশম শ্রেণি শেষ করার পর বিবেক যাজক হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে তাঁকে প্রথমে উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করার পরামর্শ দেওয়া হয়। পড়াশোনা শেষ করে তিনি ঝাঁনসি ধর্মপ্রদেশের সেমিনারিতে যোগ দেন।

সেমিনারিতে যোগ দেওয়ার আগে বিবেক কেরালার আলুভায়স্নেহা তীরম’- অ্যাম্বুলেন্স চালক সেবাকর্মী হিসেবে কাজ করেন। ক্যামিলিয়ান পুরোহিতদের তত্ত্বাবধানে পরিচালিত এই সেবাকেন্দ্র এইচআইভি আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাজ করে। সেখানে কাজ করার অভিজ্ঞতা তাঁকে মানুষের কষ্ট, সহমর্মিতা এবং সেবার গভীর অর্থ বুঝতে সাহায্য করে।

উল্লেখ্য , গত ১৬ আগস্ট ঝাঁনসির বিশপ উইলফ্রেড মোরাস ফাদার বিবেককে যাজকীয় অভিষেক দান করেন। ২৪ আগস্ট তিনি ভেরাপোলি মহাধর্মপ্রদেশের থুন্ডাথিনকাদাভু এলাকার ইনফ্যান্ট জিজাস গির্জায় তাঁর প্রথম পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন।

ফাদার বিবেকের জীবন আজ অসহায় শিশুদের শিক্ষা, যত্ন নিরাপদ পরিবেশ দেওয়ার গুরুত্বেরও একটি উজ্জ্বল উদাহরণ। তাঁর মতো আরও দুজন রেক্সির যত্নে বেড়ে উঠে পুরোহিত হয়েছেন এবং আরও দুজন বর্তমানে সেমিনারিতে প্রশিক্ষণ নিচ্ছেন।

রেলস্টেশনের একাকী প্ল্যাটফর্ম থেকে আজ বেদির সামনে দাঁড়ানো ফাদার বিবেক মার্টিনের জীবন তাই শুধু একজন মানুষের সাফল্যের গল্প নয়; এটি একজন অসহায় শিশুর প্রতি সহমর্মিতার শক্তিরও এক জীবন্ত সাক্ষ্য।আরভিএ সংবাদ।

 

Bengali pop up image