রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় অনুষ্ঠিত হল একদিন ব্যাপী নির্জন ধ্যান প্রার্থনা

রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় অনুষ্ঠিত হল একদিনব্যাপী নির্জন ধ্যান প্রার্থনা

ত ২২ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার, প্রতি বছরের মতো এই বছরও রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আয়োজন করা হলো একদিন ব্যাপী তপস্যাকালীন নির্জন ধ্যান প্রার্থনা।

সকাল নয়টা থেকে উপস্থিত খ্রীষ্টভক্তের নাম রেজিস্ট্রেশন করা হয়। উক্ত এই নির্জন ধ্যান প্রার্থনা পরিচালনা করেন বারুইপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার কৌনজ রায় এবং পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে

এই নির্জন প্রার্থনায় রাঘবপুর  ধর্মপল্লীর সকল খ্রীস্টভক্ত ও রাঘবপুর ধর্মপল্লীর অন্তর্গত সাতটি সাব সেন্টার থেকে আগত খ্রীষ্টভক্তগণ অংশগ্রহণ করেন।

প্রথমে ধর্মপল্লীর পক্ষ থেকে ফাদার কৌনজকে উওরীও ও পুস্পস্তাবক দিয়ে স্বাগত জানানো হয়, এরপর নির্জন প্রার্থনার সূচনা হয়।

নির্জন প্রার্থনায় ফাদার তাঁর বক্তব্যে বলেন যে, “যীশ আমাদের শিখিয়েছিলেন যে প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাস  এই আজ্ঞা পালনের মধ্যে দিয়ে আমার তাঁর প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারি

এরপর দুপুরে মধ্যাহ্ন ভোজের বিরতির পর ফাদার পবিত্র সাক্রামেন্ট বেদীতে রেখে আরাধনার করেন এই আরাধনায় খ্রীষ্টভক্তরা তাদের আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপনের মধ্যে দিয়ে তাদের মন পরিবর্তন করার সুযোগ পান এবং  শেষে পাপস্বীকার সংস্কার গ্রহণের মধ্যে দিয়ে তারা ঈশ্বরের সাথে পুনর্মিলনের আনন্দকে উপলব্ধি করার সুযোগ পান

সব শেষে বৈকাল চারটে থেকে পবিত্র খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে এই একদিনের নির্জন প্রার্থনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিবেদন- তন্ময় মন্ডল