বিশ্ব যুব দিবসে এশিয়ার ডিজিটাল যোগাযোগকর্মীদের প্রতি WYD সিউলের আহ্বান

গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ফিলিপাইন ম্যানিলার কেজন সিটিতে, প্রথম এশিয় ডিজিটাল যোগাযোগকর্মীদের অ্যাসেম্বলিতে বক্তব্য রাখেন WYD সিউলের গ্লোবাল কমিউনিকেশনের প্রধান স্টেফানি সান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের দূরত্ব, খরচসহ বা নানা কারণে অনেক তরুণ হয়তো বিশ্ব যুব সিউলে সরাসরি অংশ নিতে পারবেন না। তাই ডিজিটাল মিশনারিদের নিজ নিজ ভাষা, সংস্কৃতি ও স্থানীয় সম্প্রদায়ের মাধ্যমে তাদের কাছে WYD-এর অভিজ্ঞতা পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, “প্রশ্নটি শুধু কতজন তরুণকে আমরা কোরিয়ায় নিয়ে যেতে পারি, তা নয়; বরং যারা ইতোমধ্যে সেখানে রয়েছে, তাদের কাছে বিশ্ব যুব দিবসের নিজেদের যে অভিজ্ঞতা হবে তা কত দূর পর্যন্ত পৌঁছে দিতে পারি সেটিও গুরুত্বপূর্ণ।”

সান বলেন, শুধু লাইভস্ট্রিমের মাধ্যমে বিপুল মানুষের কাছে পৌঁছানোই যথেষ্ট নয়। স্থানীয় ডিজিটাল মিশনারিরা তরুণদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে, তাদের প্রশ্নের উত্তর দিতে এবং স্থানীয় বাস্তবতা বুঝতে পারেন। তাই তাঁদের ভূমিকা শুধু দর্শক নয়, বরং WYD-এর বার্তা পৌঁছে দেওয়ার সহযাত্রী ও সাক্ষী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য আগামী ২০২৭ খ্রিস্টাব্দে, ৩ থেকে ৮ আগস্ট ২০২৭ খ্রিস্টাব্দ, পযর্ন্ত দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হবে বিশ্ব যুব দিবস।

উক্ত এই যুব দিবসের মূলভাব - “সাহস রাখো, আমি জগৎকে জয় করেছি” (যোহন ১৬:৩৩)।   এ উপলক্ষ্যে আয়োজকেরা এশিয়ার ডিজিটাল যোগাযোগকর্মীদের সঙ্গে আগেই যোগাযোগ ও সহযোগিতা গড়ে তুলতে বিভিন্ন দেশ ও ভাষায় WYD-এর বার্তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।- আরভিএ সংবাদ।

Bengali pop up image