জেসুইট সমাজের কলকাতা প্রদেশের জন্য এক মহা আশীর্বাদের দিন - ১৫ই আগস্ট, ২০২৬

গত ১৫ আগস্ট  যীশু সংঘের তিনজন যাজক - তাঁদের  পূর্ণ  ব্রত উচ্চারণ করেন। যে তিনজন  যাজক  এই পবিত্র চূড়ান্ত  ব্রত উচ্চারণ করেন  তারা  হলেন ফা. পিটার দুরাইরাজ SJ, ফা. নরেন্দ্র সিং SJ এবং ফা. মার্কাস মুর্মু SJ -

 সন্ধ্যা ৬টায় সেন্ট জেভিয়ার্স কলেজ চ্যাপেলে অনুষ্ঠিত খ্রীষ্টযাগের সময়   কলকাতা প্রদেশের  প্রভিন্সিয়াল ফাদার  অর্জেন টেটে এস জে ,ফাদার সানি জর্জ কুন্নেল ,অন্যান্য পুরোহিতবর্গ  ও আত্মীয়- পরিজনদের  সামনে তাঁদের   চূড়ান্ত ব্রত বা প্রতিজ্ঞা উচ্চারণ করেন।

খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন কলকাতা যীশু সংঘের  প্রধান  ফাদার আর্জেন টেটে।

 ঈশ্বর  তাঁদের  এই  মানব সেবার  ও  সমাজ পরিচর্যার আদর্শ কে  আশীর্বাদ করুন। সংবাদ ও চিত্র সূত্র: কলকাতার আর্চডায়োসিস সংবাদমাধ্যম। অনুলিখন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image