রাজশাহী সেন্ট পিটারস্ সেমিনারিতে সৃষ্টি উদযাপন কাল দিবসের উদ্বোধন

সাধু পিতর সেমিনারিতে মাসব্যাপী সৃষ্টি উদযাপন কাল দিবসের উদ্বোধন

আজ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী সাধু পিতর সেমিনারিতে মাসব্যাপী সৃষ্টি উদযাপন কাল দিবসের উদ্বোধনী খ্রিষ্টযাগ বিশেষ প্রার্থনা অনুষ্ঠান করা হয়।

পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের  'লাউদাতো সি' পত্রের দশ বছর পূর্তি  উপলক্ষে পোপ চতুর্দশ লিও সৃষ্টি উদযাপন দিবস ঘোষণা করেছে সেপ্টেম্বরের থেকে অক্টোবর পর্যন্ত।

সৃষ্টির যত্ন ভালোবাসায় আমাদের দায়িত্ব বিষয়কে সামনে রেখে সেমিনারির পরিচালক, সেমিনারিয়ান অন্যান্য সহায়তাকারীসহ ২২ জন উপস্থিত ছিলেন।

খ্রিস্টযাগের পূর্বে সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী সৃষ্টি উদযাপন কাল বা দিবস উদযাপনের প্রেক্ষাপট করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে  বনজ, কৃষিজ পুষ্পবৃক্ষ নিয়ে সকলে শোভাযাত্রা করে খ্রিস্টযাগে অংশগ্রহণ করে।

খ্রিষ্টযাগের উপদেশ বাণীতে ফাদার বিশ্বনাথ মারান্ডী বলেন, “পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ২০১৫ সালে বিশ্ব বাস্তবতা ধরিত্রী মাতাকে রক্ষা করতে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন আর তার বড় প্রমাণ হলো তার লাউদাতো সি পত্র। পত্রের দশ বছর পূর্তি উপলক্ষ্যে পুণ্যপিত পোপ চতুর্দশ লিও সকলকে সৃষ্টিদিবস উদযাপনের আহ্বান করেছেন।

প্রকৃতির যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব কারণ আমরা প্রকৃতি ছাড়া চলতে পারব না। প্রকৃতির প্রতি আচরণে প্রকাশ পায় ব্যক্তির মনোভাব। তাই এসো আমরা সকলে মিলে প্রকৃতির যত্ন নেই,” বলেন ফাদার মারান্ডী।

সেমিনারিয়ান টমাস রোজারিও তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “প্রকৃতি নিয়ে আমরা অনেকবার চিন্তা করতে ভুলে যাই তাই যখন ধরণের পর্ব বা দিবস উদযাপন করা হয় তখন আমরা সচেতনতা লাভ করি। আমি নিজে প্রকৃতির যত্ন নিব এবং সকলকে যত্ন নিতে অনুপ্রাণিত করব।

পরিশেষে সেমিনারি প্রাঙ্গনের ফুল বাগান, পুকুর অন্যান্য সবকিছু আশীর্বাদ করা হয়। - লর্ড ডানিয়েল রোজারিও

Bengali pop up image