বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

গত ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

এসএসসি পরীক্ষার্থীদের এই বিদায় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাসহ ২২৬ জন বিদায়ী পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ . ফাদার শংকর ডমিনিক গমেজ এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি ফাদার দিলীপ এস. কস্তা।

প্রতিষ্ঠানের  অধ্যক্ষ . ফাদার শংকর ডমিনিক গমেজ তার বক্তব্যে পরীক্ষার্থীদের ভালো পড়াশোনার মধ্য দিয়ে ভালো ফল অর্জন এবং ভাল মানুষ হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

তিনি আরো বলেন, “সামনে তোমাদের এসএসসি পরীক্ষা। কোনো প্রকার ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেবে। পরীক্ষার ফলাফল যা- হোক, সততা নৈতিকতাকে কখনোই বিসর্জন দেবে না। মনে রেখো, মেধা, পরিশ্রম সততার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।

তোমরা শুধু জিপিএ- পাওয়ার জন্য পড়াশোনা করো না, প্রকৃত মানুষ হওয়ার জন্য পড়াশোনা করো।  তোমরা যেখানেই যাও, এই বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার কথা মনে রাখবে,” বলেন ফাদার গমেজ।

এছাড়াও গভর্ণিং বডির সভাপতি প্রধান অতিথি ফাদার দিলীপ এস. কস্তা তার বক্তব্যে পরীক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করেন এবং সামনে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন।

দিকনির্দেশনার পাশাপাশি নৃত্য গানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার আলবার্ট বকুল ক্রুশ