বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য হিসেবে (সংরক্ষিত মহিলা আসনে) গেজেটভুক্ত হলেন ওরাওঁ সম্প্রদায়ের নেত্রী আন্না মিঞ্জ

বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য হিসেবে (সংরক্ষিত মহিলা আসনে) গেজেটভুক্ত হলেন ওরাওঁ সম্প্রদায়ের নেত্রী আন্না মিঞ্জ

গত ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে গেজেটভুক্ত হলেন খ্রিষ্টান ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের নেত্রী আন্না মিঞ্জ।

তিনি বলেন, “সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদ রহমতে সরকারিভাবে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য হিসেবে (সংরক্ষিত মহিলা আসনগেজেটভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ গর্বিত। সকলের প্রার্থনা দোয়া প্রার্থি যেন আমি সততা, কর্মদক্ষতা এবং পরিশ্রম দিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পুরনে কাজ করতে পারি।

বিশেষ করে আমি যেন মহান জাতীয় সংসদে সুবিধাবঞ্চিত নারী সংখ্যালঘিষ্ট সম্প্রদায়ের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর হতে পারি,” বলেন আন্না মিঞ্জ।

সমাজের অনেক নেতৃবৃন্দ আন্না মিঞ্জ এর এই অর্জনকে বাংলাদেশ খ্রীষ্টানদের জন্য বিশেষ পাওয়া হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করে তিনি তার দায়িত্ব সততা নিষ্ঠার সাথে পালন করবেন।

তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল গ্রামের বাসিন্দা বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক জন গমেজের সহধর্মিণী।

বিবাহসূত্রে আন্না মিঞ্জ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা নাটোরের বাসিন্দা এবং ওরাওঁ আদিবাসী সম্প্রদায়ের সন্তান। ব্যক্তিজীবনে তিনি একজন উন্নয়নকর্মী। বিশেষ করে ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, কারিতাস বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় নেতৃস্থানীয় পদে তিনি দীর্ঘদিনযাবৎ কাজ করে আসছেন।

আন্না মিনজখ্রিস্টান নৃগোষ্ঠী জাতিসত্তাউভয় সম্প্রদায়ের সুপরিচিত, সুযোগ্য গর্বিত প্রতিনিধি। তিনি ব্যক্তি পারিবারিক জীবনে এবং কর্ম জীবনে একজন দক্ষ নেতৃত্ব সফল ব্যক্তিত্ব।

এই এলাকার জনগণের আশা তিনি যেন সুবিধাবঞ্চিত জনগণ, খ্রিস্টান ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়নের জন্য ভাল অবদান রাখবেন।

জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা সভাপতি প্রদীপ লাকড়া বলেন, “সংসদে অধিকারবঞ্চিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পক্ষে কথা বলার জন্য একজন প্রতিনিধি থাকা দরকার ছিল। বর্তমান বিএনপি সরকারের এই উদার, নিরপেক্ষ গণতান্ত্রিক ভাবনাকে সম্মান জানাই।

ধন্যবাদ জানাই দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক জিয়া সহ সকল নীতি নির্ধারকদের। আশা করি আন্না মিঞ্জ নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনে যোগ্য প্রশংসিত ভূমিকা রাখতে সক্ষম হবেন,” বলেন লাকড়া। - আরভিএ সংবাদ