পবিত্র বাইবেল থেকে পাঠ

বাইবেলের বাণী:— মথি ৬:২১

“তোমরা ধনসম্পদ সঞ্চয় কর স্বর্গলোকে; কেন না সেখানে পোকা আর মরচে কোন-কিছুই নষ্ট করে না, চোরও সিঁধ কেটে চুরি করতে আসে না। যেখানে তোমার ধনসম্পদ, তোমার মনটাও তো সেখানে পড়ে থাকবেই!...”

তপস্যাকাল আমাদের জীবনে একটি বিশেষ সময়।

এটি শুধু উপবাস করার সময় নয় বরং হৃদয় পরিবর্তন করার একটি বিশেষ সময়।

এই সময়ে আমরা প্রার্থনা, আত্মত্যাগ এবং বিভিন্ন দয়ার কাজ ক'রে স্বর্গলোকে প্রকৃত সম্পদ সঞ্চয়ের মাধ্যমে ঈশ্বরের আরও কাছে আসার সুযোগ পাই ।