খ্রিষ্টীয় জীবনে ডিকন পদ একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী পরিচর্যা; তাই এ অভিষেক অনুষ্ঠান সেমিনারী পরিবার, যাজক সমাজ এবং সমগ্র খ্রিষ্টবিশ্বাসীদের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
বেদী সেবকের সেবাদায়িত্ব লাভ করার মধ্য দিয়ে একজন সেমিনারীয়ান মণ্ডলী কর্তৃক স্বীকৃত বেদীসেবক হয়ে উঠেন। একজন বেদী সেবক পবিত্র খ্রিস্টযাগের সময় পুণ্য বেদীতে যাজককে সাহায্য করতে পারে।
তোমরা সেবা পেতে নয় বরং সেবা করতে এসেছ সেই কথা তোমরা সবসময় মনে রাখবে। তোমাদের কাজ হবে মন্ডলীর হয়ে মঙ্গলবাণী ঘোষণা করা, প্রার্থনা করা নিজেদের জন্য এবং ঐশজনগণের জন্য; যাতে ঈশ্বরের সাথে ও তাঁর সান্নিধ্যে তোমরা বাস করতে পারো।