পোপ লিও চতুর্দশের বাণী

আজও পৃথিবীর বহু প্রান্তে যুদ্ধের আগুন জ্বলছে।
অসংখ্য মানুষ হারাচ্ছেন তাঁদের প্রিয়জন, ঘরবাড়ি এবং ভবিষ্যতের নিরাপত্তা। শিশুর চোখে ভয়, মায়ের মনে উৎকণ্ঠা— আর মানুষের হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা— শান্তি।  এই বাস্তবতার মধ্যেই অক্টোবর মাসের জন্য আমাদের সামনে একটি বিশেষ আহ্বান রেখেছেন পোপ লিও চতুর্দশ।
আসুন, এই অক্টোবর মাসে জপমালার প্রার্থনায় আমরা যুদ্ধের অবসান, সংঘাতপূর্ণ মানুষের মধ্যে শান্তি এবং বিশ্বে পুনর্মিলনের জন্য প্রার্থনা করি।
আমাদের প্রার্থনা কি পারে শান্তির পথে একটি পরিবর্তনের সূচনা করতে?
জানুন এই ভিডিওতে। 
সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেসা রোজারিও। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর  নিত্য  বর্ষিত হোক।

Bengali pop up image