রাজশাহী ধর্মপ্রদেশের ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ‘লাউদাতো সি’ সপ্তাহের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ‘লাউদাতো সি’ সপ্তাহের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

গত ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলোলাউদাতো সিসপ্তাহের উদ্বোধন বৃক্ষরোপণ কর্মসূচি।

পবিত্র খ্রিস্টযাগ প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক কমিশনের আহ্বায়ক ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডী, ক্যাথিড্রাল ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্য-সদস্যাগণ, বিভিন্ন সম্প্রাদয়ের ১৫ জন সিস্টার, ১১ জন সেমিনারিয়ান ৩০০ শতাধিক খ্রিস্টভক্ত।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডী। তিনি তার উপদেশ বাণীতে বলেন, “আজ আমরা প্রভু যিশুর স্বর্গারোহন মহাপর্ব উদযাপন করছি। যদি যিশুর স্বর্গারোহণের সময় আমরা সেখানে উপস্থিত থাকতাম তাহলে আমাদের অনুভূতি কেমন হতো? তা উপলব্ধি করতে পারতাম।  আসলে সেই মূহুর্তটি হলো অতীব রোমাঞ্চকর।

তিনি আরো বলেন, “যিশুর স্বর্গারোহণের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের সাথে যোগাযোগের নতুন মাত্রা তৈরি হয়েছে।

অন্যদিকে তিনি আরো বলেন, “পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ২০১৫ সালেলাউদাতো সিনামক একটি পত্র লিখেছিলেন যার উদ্দেশ্য ছিল সৃষ্টির যত্ন করা। সেই পত্রের পুর্নপাঠ চেনা পুর্নজাগরণের লক্ষ্যে আমাদের বর্তমান পোপ চর্তুদশ লিও ১৭ থেকে ২৪ মে লাউদাতো সিসপ্তাহ হিসেবে ঘোষণা করেছেন।

‘লাউদাতো সি’ সপ্তাহের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

আমাদের সৃষ্টির যত্ন নিতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে, এবং পরিবেশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঈশ্বর আমাদের এই পৃথিবী সৃষ্টি করার পর মানুষকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমরা ভুলে না যাই। আমরা যেন আমাদের যে দায়িত্ব তা সঠিক ভাবে পালন করি বিশেষ করে এইলাওদাতা সিসাপ্তাহে সৃষ্টির যত্ন করার মাধ্যমে,” বলেন ফাদার মারান্ডী।

একজন প্রকৃত খ্রিষ্টান ব্যক্তি হিসেবে আমরা যদি ঈশ্বরের সৃষ্টির গুরুত্ব বুঝি তা কাজে বাস্তবায়ন করি তাহলে আমাদোর পৃথিবী একদিন সবুজে পরিনত হবে, আর এটাই হলো  ‘লাউদাতো সিসাপ্তাহের মূল উদ্যেশ্য।

 খ্রিস্টযাগের শেষে সবাই বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং পরস্পর পরস্পরের সাথে গাছ লাগানোর উপকারিতা নিয়ে ব্যক্তিগত আলোচনা করেন।

পরিশেষে ফাদার বিশ্বনাথ মারান্ডী সকলের সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। - লর্ড ডানিয়েল রোজারিও