আজিমগঞ্জ ডন বস্কো হাই স্কুলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আজিমগঞ্জ ডন বস্কো হাই স্কুলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

বিগত ১৬ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজিমগঞ্জ ডন বস্কো হাই স্কুলে এক বিশেষ যোগব্যায়াম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাঙ্গণে শত শত ছাত্রছাত্রী একত্রিত হয়ে বিভিন্ন যোগব্যায়াম ও প্রাণায়াম অনুশীলনে অংশগ্রহণ করে।

প্রায় ৭০০ জন ছাত্র-ছাত্রী প্রশিক্ষকদের নির্দেশনায় সমবেতভাবে যোগাসন অনুশীলন করে। তারা শরীরের নমনীয়তা, শক্তি ও একাগ্রতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ঐতিহ্যবাহী যোগাসন এবং মানসিক চাপ কমানোর জন্য প্রাণায়ামের কৌশল রপ্ত করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা এবং পড়াশোনার চাপ মোকাবিলায় সহায়তা করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সকলের শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় সমবেত ধ্যানের মাধ্যমে উদযাপনের সমাপ্তি ঘটে।

প্রতিবেদক: ফাদার টেলেসফোর বি.

অনুলিখন তেরেসা রোজারিও