ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত বরণ অনুষ্ঠান

তেজগাঁও কাথলিক প্রাইমারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বসন্ত বরণ অনুষ্ঠান

গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমির আয়োজনে তেজগাঁও কাথলিক প্রাইমারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বসন্ত বরণ অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর এবং ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমির কনভেনর মনিকা গমেজ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা সুইটি সিসিলিয়া পিউরিফিকেশন, ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমির প্রিন্সিপাল পল্লব গমেজঅভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মনিকা গমেজ বলেন, “ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমি সবসময়ই শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও সাংস্কৃতিক চেতনা গড়ে তোলা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দেশে, দেশের বাহিরে জাতীয় পর্যায়ে পারফরম করতে পারে। আমাদের চেষ্টা থাকবে ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমিকে সবার দুয়ারে যেনো পৌছে দিতে পারি।”

বসন্তের রঙে সেজে উঠা অনুষ্ঠানে নাচ, গানসহ বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বসন্ত বরণ উদযাপন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের মাধ্যমে সকলের মাঝে বসন্তের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। - ডিসিনিউজ

Bengali pop up image