হাউজিং সোসাইটির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি
গত ৩০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর পক্ষ থেকে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এমপি। ধরেণ্ডা সেন্ট যোসেফস্ হাই স্কুল এণ্ড কলেজ প্রাঙ্গণে সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ তিনি অতিথিদের নিয়ে বৃক্ষরোপণ করেন।
এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুর রহিম, ধরেণ্ডা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার অমল ডি’ক্রুজ, তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. মাইকেল জন গমেজ, সেন্ট যোসেফস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ সিস্টার মেরী নমিতা এসএমআরএ ও বর্তমান অধ্যক্ষ সিস্টার মেরী গ্রাসিয়া জেনী এসএমআর। বৃক্ষরোপণ শেষে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে ১৭০০ টি গাছের চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ‘দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’ এর বর্তমান ব্যবস্থাপনা কমিটি এ বছর ৫ থেকে ১০ হাজার বৃক্ষরোপণের সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আগষ্টিন প্রতাপ গমেজ তিনি তার ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় এ অনন্য অবদান রেখে চলেছেন।
সোসাইটির মালিকানাধীন ও ক্রয়কৃত ১১০০ বিঘা জমির বিভিন্ন প্রকল্পে ইতিমধ্যে ৪ থেকে ৫ লক্ষাধিক নানা প্রজাতির বৃক্ষ শোভা পাচ্ছে। সোসাইটির এ সকল প্রকল্পে প্রকৃতির অগণিত ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। - নীড় সংবাদ
