এফ এ বি সি’র সমাপনী খ্রীষ্টযাগে কার্ডিনাল ফেরাও: খ্রীষ্টমণ্ডলীকে ঈশ্বরের উপস্থিতি খুঁজে পেতে হবে
এফ এ বি সি’র ১২তম প্লেনারি অ্যাসেম্বলির সমাপনী খ্রীষ্টযাগে কার্ডিনাল ফিলিপ নেরি ফেরাও বলেন, সুসমাচার প্রচারের আগে এশিয়ার খ্রীষ্টমণ্ডলীকে প্রথমে স্বীকার করতে হবে যে ঈশ্বর মানুষের মধ্যেই আছেন ইতিমধ্যেই তাঁদের মাধ্যমে কাজ করছেন।
২৬ জুলাই জাকার্তার আওয়ার লেডি অফ দ্য অ্যাসাম্পশন ক্যাথেড্রালে প্রচারকালে FABC প্রেসিডেন্ট বলেন, এশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি ও সমাজে ঈশ্বর যে "ধন" ইতিমধ্যেই রেখে দিয়েছেন তা আবিষ্কার করার নম্রতাই হল চার্চের সিনোডাল যাত্রার শুরু।
মথি লিখিত সুসমাচারের লুকানো ধন, মহামূল্য মুক্তো এবং জালের দৃষ্টান্তের উপর আলোকপাত করে কার্ডিনাল ফেরাও বিশপ, পুরোহিত, সন্ন্যাসী-সন্ন্যাসিনী এবং সাধারণ প্রতিনিধিদের আমন্ত্রণ জানান যেন তারা এই এক সপ্তাহব্যাপী সমাবেশকে বৈঠকের সমষ্টি হিসেবে না দেখেন।
"এই প্লেনারি অ্যাসেম্বলি জুড়ে আমরা যে প্রশ্নটি করেছি তা হল: এশিয়ার খ্রীষ্টমণ্ডলী কীভাবে সেতু এবং সেতু-নির্মাতা হতে পারে?" তিনি বলেন।
চার্চের মিশন হল ঈশ্বরের উপস্থিতি আবিষ্কার করা এবং লালন করা, যেখানে তিনি নেই বলে ধরে নিয়ে তাঁকে নিয়ে যাওয়া
তাঁর মতে, এই দৃষ্টিভঙ্গিই সিনোডালিটির হৃদয়ে রয়েছে। এটি চার্চকে পবিত্র আত্মার কথা মনোযোগ দিয়ে শুনতে আহ্বান জানায়।
কার্ডিনাল ফেরাও এশিয়াকে সমৃদ্ধ সংস্কৃতি, প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্য এবং তরুণ জনসংখ্যায় আশীর্বাদপুষ্ট একটি মহাদেশ বলে উল্লেখ করেন। প্রতিবেদন - আমাদিয়া প্রাণাস্তিতি। অনুলিখন – চন্দনা রোজারিও।
