এশিয়া মণ্ডলীর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এফএবিসি সভাপতির দৃষ্টিভঙ্গি

আসন্ন ২০ থেকে ২৬ জুলাই ২০২৬ খিস্টাব্দ, এশিয়ান বিশপস' কনফারেন্স (FABC)-এর দ্বাদশ প্লেনারি সম্নেলনের প্রস্তুতির প্রাক্কালে এফএবিসির সভাপতি এবং ভারতের গোয়া ও দমন আর্চডায়োসিসের আর্চবিশপ কার্ডিনাল ফিলিপে নেরি ফেরাঁও, মণ্ডলীতে ভবিষ্যতে সিনোডালীয় চর্চা, পালকীয় কাজ ও  পারস্পারিক সংলাপ এ বিষয়ে তার  দৃষ্টিভঙ্গি সহভাগিতা করেছেন।

রেডিও ভেরিতাস এশিয়াকে (RVA) দেওয়া এক সাক্ষাৎকারে কার্ডিনাল ফেরাঁও বলেন, “এশিয়ার দ্রুত পরিবর্তনশীল সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্মীয় বাস্তবতার মধ্যে আমাদের মণ্ডলীকে শান্তি, সম্প্রীতি ও সংলাপ বিকাশে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সিনোডাল চেতনার ভিত্তিতে মণ্ডলী যেন মানুষের মিলন, পুনর্মিলন ও ঐক্যের সেতুবন্ধনকারী হয়ে ওঠে এটাই তাঁর প্রত্যাশা।”

তিনি আরো বলেন, “এবারের প্লেনারি সম্নেলনে মোট পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে এশিয়ার মান্ডলীক জীবন ও কর্ম পর্যালোচনা, জরুরি পালকীয় অগ্রাধিকার নির্ধারণ, যাজক এবং বিশপ সম্মেলনগুলোর মধ্যে সহযোগিতা জোরদার, আন্তধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা এবং সমসাময়িক সামাজিক ও মণ্ডলীর চ্যালেঞ্জগুলোর প্রতি সুসমাচারভিত্তিক কার্যকর সাড়া প্রদান।”

কার্ডিনাল ফেরাঁও আশা প্রকাশ করেন, এই প্লেনারি এশিয়ার মণ্ডলীতে সিনোডাল চেতনাকে আরও গভীর করবে, নতুন উদ্দীপনায় সুসমাচার প্রচারের পথ সুগম করবে এবং ন্যায়বিচার, শান্তি ও মানবমর্যাদা প্রতিষ্ঠায় মণ্ডলীর সাক্ষ্যকে আরও শক্তিশালী করবে। তিনি আরও জানান, সভা শেষে সিনোডাল জীবনচর্চার জন্য একটি ব্যবহারিক নির্দেশিকা হিসেবে চূড়ান্ত দলিল প্রকাশ করা হবে।

- আরভিএ সংবাদ ।

Bengali pop up image