রেডিও ভেরিতাস এশিয়ার 'RVA Day 2026', উদযাপন
গত ১৫ নভেম্বর ২০২৬,নীতিকা ডনবস্কোয় রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ,কলকাতা সেন্টারের আর ভি এ ডে ২০২৬ সাড়ম্ভরে উদযাপিত হল। প্রতিপাদ্য বিষয় ছিল, শান্তির পথে,বিশ্বাসের সাথে।
প্রায় ১০০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন মাননীয় বিশপ শ্যামল বোস।বিশেষ অতিথি ছিলেন পদ্মশ্রী বিজেতা মূকাভিনয় শিল্পী,মঞ্চ নির্দেশক শ্রী নিরঞ্জন গোস্মামী।
সকাল ৯-১০ টায় রেজিস্ট্রেশন ও জলখাবার শেষ হতেই ১০ টা৩০ মিনিটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশিষ্ট অতিথিবর্গ হলে প্রবেশ করলে সকলে ওঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন মিস অদৃজা পাল। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ....
দিনের তাৎপর্য পাঠ করেন সঞ্চালক জবা ও অরিত্র সেন। এরপর বিশিষ্ট অতিথিদের মঞ্চে আহ্বান করে পুষ্প স্তবক,মেমেন্টো ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বোলনে অংশ নেন শ্রদ্ধেয় বিশপ শ্যামল বোস, নীতিকার রেক্টর ফাদার নোবেল কেকে,শ্রী নিরঞ্জন গোস্বামী, চন্দনা রোজারিও, ফ: নির্মল টোপ্পো,ফ: অরবিন্দ খালকো, ব্রাদার রোশন মিঞ্জ,শ্রী রতন গোমেস ও অনিমেষ দাস। এরপর সকলের উদ্দেশ্যে প্রার্থনা করেন বিশপ বোস।
মাঙ্গলিক পর্ব শেষ হতেই পরপর দুটি ভিডিও ফুটেজ দেখানো হয়। সংক্ষিপ্ত আর ভি এর ইতিহাস ও আর ভি এ বাংলা বিভাগের থিম সঙ।
এরপর বিশিষ্ট অতিথি নিরঞ্জন গোস্বামী তাঁর বক্তব্য রাখেন।তিনি বলেন, সারা ভারত বর্ষের মাইম শিল্প টাকে তিনি এক নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন।" একটিও শব্দ ব্যবহার না করেও কি করে নি: শব্দে অভিব্যক্তি ফোটানো যায়, তা তিনি জানান।
এরপর কেক কেটে RVA Day জন্মদিন পালন করা হয়। প্রতিটি জেলা থেকে আগত প্রতিনিধিগণ এতে অংশ নেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।নৃত্য পরিবেশন করে মিস রাভেলি পাঞ্জা ও বাউল শিল্পী প্রশান্ত কুমার দাস ২ টি গান পরিবেশন করেন।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইন্টারএক্ট সেশন নেন ফাদার অরবিন্দ ও নির্মল টোপ্পো এস বি ডি. যা খুবই আকর্ষণীয় ছিল।
এরপর বিশপ মহোদয় তাঁর বার্তা দেন। তিনি আগের অনুষ্ঠানের রেশ টেনে বলেন ডিজিটাল যুগে বড় চ্যালেঞ্জ নিউজ ফরওয়ার্ড করা। সত্য- মিথ্যা যাচাই না করে আমরা পাঠিয়ে দিই,যা অনেক বিভ্রান্তি তৈরি করে।
এরপর প্রয়াত পোপ ফ্রান্সিসের লাউদাতো সি' এর উপর লেখা ফাদার যশ্ত্রোম আইজ্যাক কুরিথাড়ামের লেখা বাংলা সংস্করণ 'দশটি সবুজ আদেশ ' মোড়ক,উ উন্মোচন করেন বিশপ শ্যামল বোস। রোম থেকে যুমে বার্তা দেন ফাদার জোস।
সমাপ্তি নৃত্য পরিবেশন করে অর্পিতা সেন। সংক্ষেপে ধন্যবাদ জ্ঞাপন করেন চন্দনা রোজারিও। ফোটোশেষণ ,উপহার দান শেষে সেবাকেন্দ্রে মধ্যাহ্ন ভোজের আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে দিনটি সমাপ্তি হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
